তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ পুলিশ অফিসার টিএসআই আসাদুজ্জামান
নেত্রকোণা জেলায় তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ পুলিশ অফিসার নির্বাচিত হয়েছেন ত্রিশালের কৃতি সন্তান ট্র্যাফিক সাব-ইন্সপেক্টর (টিএসআই) আসাদুজ্জামান সুমন।
মঙ্গলবার (১৪ জুলাই) জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জুন মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। ট্র্যাফিক ব্যবস্থাপনায় সর্বোচ্চ সংখ্যক প্রসিকিউশন দাখিল এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা অর্জন করেন।
এর আগে আরও দুইবার নেত্রকোণা জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার নির্বাচিত হন আসাদুজ্জামান সুমন।
সম্মাননা পাওয়ার পর টিএসআই আসাদুজ্জামান সুমন বলেন, দায়িত্ব ও কাজের প্রতি ভালোবাসা থেকেই তিনি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এ ধরনের স্বীকৃতি তাঁকে আরও নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করতে উৎসাহিত করবে। তিনি সবার কাছে দোয়া কামনা করেন, যাতে ভবিষ্যতেও জনগণের সেবায় দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যেতে পারেন।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন