ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

গাইবান্ধায় বাড়ছে অপরাধপ্রবণতা, ছয় মাসে ১২০ ধর্ষণ ও ২৪ খুন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-৭-২০২৬ দুপুর ৪:১

গাইবান্ধায় থামছে না খুন, ধর্ষণ, চুরি, নারী-শিশু নির্যাতন ও মাদকসহ নানা ধরনের মারাত্মক অপরাধ। শুধু খুন ও ধর্ষণই নয়, ছিনতাই, ডাকাতি ও অপহরণের ঘটনাও ঘটছে এ জেলায়। চলতি বছরের অর্ধেক সময় পেরোতেই এসব অপরাধ প্রবণতায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। একের পর এক নৃশংস ঘটনার পাশাপাশি প্রতিশোধমূলক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও নতুন করে আতঙ্ক বাড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যে।

সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, জেলার সাত উপজেলায় ২০২৬ সালের ৬ ফেব্রুয়ারি থেকে গত পরশু ১২ জুলাই পর্যন্ত সময়কালে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে ২৪টি। এসব হত্যার মধ্যে অন্তত ৬টি ঘটনায় অতি তুচ্ছ বিষয় নিয়ে স্বজনের হাতেই স্বজন খুন হওয়ার ঘটনা ঘটেছে, যা সামাজিক অবক্ষয়ের একটি ভয়াবহ চিত্র তুলে ধরছে।

একই বছরের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত ধর্ষণের শিকার হয়েছেন ১২০ জন নারী ও শিশু। ধর্ষণ এবং নারী ও শিশু নির্যাতনের ঘটনা দাঁড়িয়েছে ২৪৪টিতে। এ সময়ের মধ্যে চুরির ঘটনা ঘটেছে ১৯৫টি। এ ছাড়া ঘটেছে ছিনতাই ও ডাকাতির ঘটনা। মাদক-সংক্রান্ত ১৯৬টি ঘটনাসহ অন্যান্য ঘটনার অপরাধে মামলা হয়েছে ৯৭৬টি। তা ছাড়া খুন, ধর্ষণ, ছিনতাই, ডাকাতির ঘটনাতেও মামলা হয়েছে সমপরিমাণ।

অনুসন্ধান বলছে, এসব অপরাধের অন্তত চারটি ঘটনার জেরে অভিযুক্তদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। আইন নিজের হাতে তুলে নেওয়ার এই প্রবণতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে মনে করছেন মানবাধিকার সংগঠন, সচেতন নাগরিক ও সুশীল সমাজ সংশ্লিষ্টরা।

Parna / Parna

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন