ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

নীলফামারীতে ৬ মাসে ভিসা প্রতারণার ২২ মামলা, গ্রেপ্তার ৬১


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-৭-২০২৬ দুপুর ৪:১২

নীলফামারীতে ছয় মাসে ভিসা প্রতারণা, অনলাইন জুয়া ক্যাসিনো ও থাই জুয়া সংক্রান্ত ২২টি সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে। এসব মামলায় মোট ৬১ জন প্রতারককে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।  

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম অ্যান্ড অপস) এ এবি এম ফয়জুল ইসলাম। 

জানা যায়, দীর্ঘদিন ধরে জেলার সৈয়দপুর, কিশোরগঞ্জ, ও সদর উপজেলায় ভিসা প্রতারণা, থাই জুয়া ও ক্যাসিনো জুয়ার একটি চক্র গড়ে উঠেছে। চক্রের সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহার করে বাড়িতে বসে বাইরের দেশে উচ্চ মূল্যের বেতন দেওয়ার প্রলোভনে বিজ্ঞাপন প্রচার করেন। পরে বিদেশ যেতে আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করলে তাদের ভুয়া কাগজপত্র, পাসপোর্ট, ভিসা দিয়ে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়।

অপরদিকে এ চক্রের সদস্যরা অনলাইনে থাই জুয়া ও ক্যাসিনো জুয়ার ওয়েবসাইট পরিচালনা করে আসছে। বিষয়টি প্রকাশ্যে আসার পরে জেলা পুলিশ প্রতারণা চক্রের সদস্যদের গ্রেপ্তার করতে সক্রিয় হয়। এতে গত জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত জেলার তিন উপজেলা থেকে ৬১ জন প্রতারককে গ্রেপ্তার করে ২২টি সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়। সে মামলায় ৮১ জন এজাহারনামীয় ও প্রায় ২০০ জন অজ্ঞাতনামা আসামি রয়েছে।

এ বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম অ্যান্ড অপস) এ এবি এম ফয়জুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আমরা ভিসা প্রতারণা, থাই জুয়া, ক্যাসিনো জুয়ারিদের গ্রেপ্তার করতে সজাগ রয়েছি। তথ্য পেলেই সেখানে অভিযান পরিচালনা করছি। ইতোমধ্যে গত ছয় মাসে ২২টি সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

Parna / Parna

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন