ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এবার ২ নম্বর গেট অবরোধ করে বিক্ষোভ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-৭-২০২৬ দুপুর ৪:৩২

এবার শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চট্টগ্রাম নগরের ২ নম্বর গেট এলাকা অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা দেড়টায় এই অবরোধ কর্মসূচি শুরু হয়। বেলা সাড়ে তিনটায় এই প্রতিবেদন লেখার সময়ও ২ নম্বর গেটে অবরোধ চলছিল। এর ফলে নগরের অন্যতম ব্যস্ত সড়ক সিডিএ অ্যাভিনিউ ও বায়েজিদ বোস্তামী সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে আজ বেলা ১১টায় সব শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত, পরীক্ষার প্রশ্নপত্রে ভুলের সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তিসহ তিন দফা দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। দাবি পূরণের আশ্বাসে সেখান থেকে বেলা একটার দিকে সরে এলেও ২ নম্বর গেট এলাকায় আবারও বিক্ষোভ শুরু করেন তাঁরা।

 

সরেজমিনে দেখা যায়, ২ নম্বর গেট এলাকায় সিডিএ অ্যাভিনিউ ও বায়েজিদ বোস্তামী সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এর ফলে সড়কের শত শত যানবাহন আটকে পড়েছে। এইচএসসি পরীক্ষার্থীরা সেখানে নানা স্লোগান দেন। পরে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন। এ সময় ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন তাঁরা।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, দেশের বিভিন্ন বন্যাকবলিত এলাকায় অনেক পরীক্ষার্থী পানি ও দুর্যোগের কারণে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেননি। এমন পরিস্থিতিতে পরীক্ষার তারিখ পরিবর্তনের দাবি জানানো হলেও তা আমলে নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়ে তাঁরা রাজপথে নেমেছেন। চট্টগ্রাম বোর্ডের পাশাপাশি সারা দেশে পরীক্ষা স্থগিত রাখার দাবি জানান তাঁরা। আন্দোলনে অংশ নেওয়া বাকলিয়া কলেজের পরীক্ষার্থী মো. আবরার হোসেন বলেন, ‘আমাদের দাবি না মানায় আমরা সড়কে নামতে বাধ্য হয়েছি।’

Parna / Parna

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন