উত্তাল বঙ্গোপসাগরে কুতুবদিয়ার ফিশিংবোট ডুবে ৪ জেলের মৃত্যু, ১ জেলে নিখোঁজ
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের অমজাখালী এলাকার নুরুল আবছারের মালিকানাধীন একটি ফিশিংবোট বৈরী আবহাওয়ার কবলে পড়ে বঙ্গোপসাগরে ডুবে গেছে। এ ঘটনায় বোটে থাকা ১২ জেলের মধ্যে ৭ জনকে জীবিত উদ্ধার করা হলেও ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও ১ জেলে নিখোঁজ রয়েছেন।
নিহতরা হলেন, বড়ঘোপ ইউনিয়নের দক্ষিণ অমজাখালী এলাকার আবুল কাশেমের ছেলে মো. করিম (২০), শামসুল আলমের ছেলে মো. নাফিজ (১৪), বড়ঘোপ পূর্ব মুরালিয়া গ্রামের আবদুল মাবুদের ছেলে আয়াত হোসাইন (প্রকাশ আইয়ুব মনি) (১৭) এবং আলী আকবর ডেইল ইউনিয়নের হায়দার বাপের পাড়া এলাকার মৃত মনজুর আলমের ছেলে কামাল হোসেন।
নিখোঁজ জেলে হলেন পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের কাকপাড়া এলাকার নাছির উদ্দীন।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে মাছ ধরার উদ্দেশ্যে ১২ মাঝিমাল্লাকে নিয়ে বঙ্গোপসাগরে যান ফিশিংবোটের মালিক আবছার মাঝি। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে উত্তাল সাগর ও ঝড়ো হাওয়ার মধ্যে বোটটি দুর্ঘটনার কবলে পড়ে উল্টে যায়। এতে জেলেরা সাগরে ছিটকে পড়েন। পরে আশপাশে মাছ ধরায় নিয়োজিত অন্যান্য ফিশিংবোটের জেলেরা উদ্ধার অভিযান চালিয়ে ৭ জনকে জীবিত উদ্ধার করেন। পরবর্তীতে ডুবে যাওয়া বোটের ভেতর থেকে চার জেলের মরদেহ উদ্ধার করা হয়।
উপজেলা মৎস্যজীবী ফেডারেশনের সভাপতি আবুল কালাম বলেন, “বৈরী আবহাওয়া ও প্রবল ঝড়ো হাওয়ার কারণে ফিশিংবোটটি উল্টে যায়। এতে জেলেরা সাগরে পড়ে স্রোতে ভেসে যান।”
উপজেলা মৎস্যজীবী দল ও ফিশিংবোট মালিক সমিতির নেতা জয়নাল আবেদীন বলেন, “সোমবার ভোরে সাগরে নোঙর করে বিশ্রাম নেওয়ার সময় হঠাৎ প্রবল ঝড়ো হাওয়া ও স্রোতের তোড়ে বোটটি উল্টে যায়। দুর্ঘটনার পরপরই আশপাশের নৌকার জেলেরা উদ্ধারকাজ শুরু করেন।”
কুতুবদিয়া থানার ওসি (তদন্ত) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
এদিকে কোস্ট গার্ড ও উপজেলা মৎস্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দুর্ঘটনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো তাদের কাছে কোনো তথ্য পৌঁছেনি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান