জুড়ীতে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষুধ ও রান্না করা খাবার বিতরণ
বন্যাকবলিত মৌলভীবাজারের জুড়ী উপজেলার হাকালুকি হাওর পারে বন্যা দুর্গত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ এবং রান্না করা খাবার বিতরণ করেছে বিজিবি। মঙ্গলবার (১৪ জুলাই) ৫২ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে জুড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নের বন্যাকবলিত এলাকায় ব্যাপক মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। এর অংশ হিসেবে জায়ফরনগর ইউনিয়নের হাকালুকি হাওর পারে দুর্গম ও পানিবন্দি এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে পরিচালিত পৃথক মেডিকেল টিমের মাধ্যমে প্রায় ৫ শতাধিক পরিবারের সদস্যকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ ও রান্না করা খাবার বিতরণ করা হয়।
মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা গ্রহণকারী এলাকাবাসী বিজিবির এ উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, বন্যার কারণে অনেক মানুষ চিকিৎসা ও খাদ্য সংকটে রয়েছেন। এমন সময়ে বিজিবির এই মানবিক উদ্যোগ তাদের দুর্ভোগ অনেকটাই লাঘব করেছে।
৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান বলেন, টানা বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে মৌলভীবাজারে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব, আন্তরিকতা ও মানবিক দায়িত্ববোধ নিয়ে কাজ করে যাচ্ছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গত মানুষের উদ্ধার, নিরাপদ আশ্রয়ে স্থানান্তর, খাদ্য ও বিশুদ্ধ পানি বিতরণ, জরুরি চিকিৎসাসেবা, ক্ষতিগ্রস্ত যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধার এবং প্রয়োজনীয় ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। বন্যার পানি সম্পূর্ণ নেমে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিজিবির মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন