কলেজ ক্যান্টিনের খাবারে তেলাপোকা, স্বাস্থ্যঝুঁকির অভিযোগ শিক্ষার্থীর।
সরকারি বাঙলা কলেজের ক্যান্টিনের খাবারের মান ও স্বাস্থ্যবিধি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। অনার্সের ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী খালেদুর রহমান অভিযোগ করেছেন, ক্যান্টিন থেকে কেনা মুরগির তরকারির মধ্যে তিনি একটি আস্ত তেলাপোকা দেখতে পান।
জানা যায়, দুপুরে কলেজ ক্যান্টিনে খাবার খাওয়ার সময় তিনি এ ঘটনা দেখতে পান। পরে বিষয়টি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরে ক্যান্টিনের অস্বাস্থ্যকর পরিবেশের সমালোচনা করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
খালেদুর রহমান বলেন, “আমরা টাকা দিয়ে খাবার কিনি। অন্তত ন্যূনতম পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত খাবার পাওয়ার অধিকার আমাদের আছে। কিন্তু খাবারের মধ্যে তেলাপোকা পাওয়া অত্যন্ত দুঃখজনক এবং উদ্বেগজনক।”
তিনি আরও দাবি করেন, প্রতিদিন অসংখ্য শিক্ষার্থী কলেজ ক্যান্টিনের খাবারের ওপর নির্ভরশীল। এমন পরিস্থিতি শিক্ষার্থীদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে। তাই তিনি ক্যান্টিন কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ছাত্র প্রতিনিধি ও কলেজ প্রশাসনের কাছে বিষয়টি জরুরি ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
এ ঘটনায় ক্যান্টিন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে শিক্ষার্থীদের প্রত্যাশা, কলেজ প্রশাসন দ্রুত অভিযোগের সত্যতা যাচাই করে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এমএসএম / এমএসএম
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়
বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ
নড়াইলে মতুয়া প্রতিনিধি সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
তারাগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
ভূরুঙ্গামারীর সামাদের ঘাটে আবারও বালু উত্তোলনের মহোৎসব
কুড়িগ্রামে নীতিমালা লঙ্ঘন করে প্রাথমিক শিক্ষক বদলির আদেশ স্থগিত
জমিসংক্রান্ত বিরোধে চলাচলের পথ ও সাঁকো বন্ধ: খালের পানি মাড়িয়ে স্কুলে যাচ্ছে শিক্ষার্থী
বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল