রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ মাদকসেবী কারাদণ্ড
নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের অপরাধে দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে রাণীনগর রেলওয়ে স্টেশন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
মঙ্গলবার দুপুরে রাণীনগর উপজেলা সদরের রেলওয়ে স্টেশন এলাকায় মাদকের আসর বসেছেএমন এক গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।অভিযানটি যৌথভাবে পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা (ভূমি)।নাবিলা ইয়াসমিন। নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ পরিদর্শক তাইজুল ইসলাম।
অভিযান চলাকালে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে দুজনকে আটক করা হয়।পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোঃজুয়েল রানা(৪০) পিতা আলতাব হোসেন,গ্রাম: রাণীনগর উত্তর রাজাপুর, তাকে২০ দিন বিনাশ্রম কারাদণ্ড এবং মোঃআইনুল হক (৪৬) পিতা: আব্দুর রশিদ,গ্রাম: রাণীনগর পূর্ব বালুভরা,তাকে ১ মাস বিনাশ্রম কারাদন্ডত সাজা প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিলা ইয়াসমিন জানান গোপন সংবাদের ভিত্তিতে আমরা রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় দুজনকে আটক করি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী জুয়েলকে ২০ দিন এবং আইনুলকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি আরও বলেন মাদকের বিরুদ্ধে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ