ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

জলাবদ্ধতায় ভোগান্তির পর কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্র স্থানান্তর, দুঃখ প্রকাশ শিক্ষাবোর্ডের


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ১৪-৭-২০২৬ রাত ১১:৫৩
কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষা শুরুর আগে জলাবদ্ধতার কারণে পরীক্ষার্থীদের ভোগান্তির ঘটনায় দুঃখ প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা। একই সঙ্গে পরবর্তী পরীক্ষাগুলো ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয় কেন্দ্রে নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে বোর্ড।
মঙ্গলবার (১৪ জুলাই) রাতে এক সংবাদ সম্মেলন কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান অধ্যাপক মোঃ আহসান পারভেজ জানায়, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় বোর্ডের অধীনে ১৯৩টি কেন্দ্রের মধ্যে শুধুমাত্র কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে সোমবার (১৩ জুলাই) অতিবৃষ্টিজনিত জলাবদ্ধতার কারণে পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশে দুর্ভোগে পড়েন। কলেজ ক্যাম্পাসে নির্মাণাধীন সামগ্রী ও প্রবেশপথের গর্তের কারণে একজন পরীক্ষার্থী পানিতে পড়ে যান। পরে তার অভিভাবক শুকনো পোশাক এনে দিলে তিনি পরীক্ষা সম্পন্ন করেন।
পরিস্থিতি মোকাবিলায় শিক্ষাবোর্ড তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস, কুমিল্লা সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করে। পরে ফায়ার সার্ভিসের নৌকা, যানবাহন ও সিটি কর্পোরেশনের সহায়তায় পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। এছাড়া শিক্ষাবোর্ডের পিকআপ ভ্যান ব্যবহার করে পরীক্ষার্থীদের পারাপারের ব্যবস্থা করা হয় এবং বোর্ডের চারজন কর্মকর্তা কেন্দ্রে উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম তদারকি করেন।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, বিলম্বে কেন্দ্রে পৌঁছানো পরীক্ষার্থীদের অতিরিক্ত সময় দিয়ে পরীক্ষা সম্পন্ন করার সুযোগ দেওয়া হয়।
শিক্ষার্থীদের দুর্ভোগ বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রের পরবর্তী পরীক্ষাগুলো চলমান রুটিন অনুযায়ী ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরিবর্তিত কেন্দ্র সম্পর্কে পরীক্ষার্থীদের নোটিশের মাধ্যমে ইতোমধ্যে অবহিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে কুমিল্লা শিক্ষাবোর্ড অতিবৃষ্টির কারণে সৃষ্ট সাময়িক দুর্ভোগের জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করে জানায়, ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় আরও সতর্ক থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে বোর্ডের দাবি, নকলমুক্ত ও সুষ্ঠু পরীক্ষা নিশ্চিত করতে সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং প্রশাসন ও শিক্ষাবোর্ডের ভিজিল্যান্স টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। একই সঙ্গে তারা অভিযোগ করেছে, জলাবদ্ধতার ঘটনাকে কেন্দ্র করে এক শ্রেণির কনটেন্ট ক্রিয়েটর বিষয়টিকে নেতিবাচকভাবে উপস্থাপন করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে। এ বিষয়ে প্রকৃত তথ্য তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছে কুমিল্লা শিক্ষাবোর্ড।

এমএসএম / এমএসএম

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২