ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

শতভাগ মার্জিনে এলসি খোলার বিশেষ ছাড় পেল শাইনপুকুর সিরামিকস


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-৭-২০২৬ দুপুর ১:৩৪

শাইনপুকুর সিরামিকস লিমিটেডের উৎপাদন কার্যক্রম সচল রাখা এবং কর্মরত জনবলের কর্মসংস্থান বজায় রাখার লক্ষ্যে প্রতিষ্ঠানটিকে শতভাগ মার্জিনে কাঁচামাল আমদানির জন্য ঋণপত্র (এলসি) খোলার অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক পিএলসির মাধ্যমে এই এলসি খোলা যাবে।

একইসঙ্গে প্রতিষ্ঠানটির সুবিধার্থে ব্যাংক কোম্পানি আইনের একটি বিশেষ ধারা আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত শিথিল করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. কবির আহাম্মদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইনে প্রদত্ত ক্ষমতাবলে শাইনপুকুর সিরামিকস লিমিটেডের উৎপাদন ও কর্মসংস্থান অব্যাহত রাখার প্রয়োজনীয়তা বিবেচনা করা হয়েছে। এর আলোকে সোনালী ব্যাংক পিএলসির মাধ্যমে শুধুমাত্র কাঁচামাল আমদানির নিমিত্তে শতভাগ মার্জিনে ঋণপত্র খোলার অনুমোদন দেওয়া হয়েছে।

এর পাশাপাশি ব্যাংক কোম্পানি আইনের খেলাপি প্রতিষ্ঠানে নতুন করে এলসি না খুলতে পারা-সংক্রান্ত ধারাটি আগামী ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত এ প্রতিষ্ঠানের ক্ষেত্রে কার্যকর হবে না।

এই সুবিধার বিপরীতে কিছু কঠোর শর্ত জুড়ে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

শর্ত অনুযায়ী, শাইনপুকুর সিরামিকস লিমিটেডের সব আয় একটি নির্দিষ্ট ব্যাংক হিসাবে জমা রাখতে হবে। পরবর্তীতে সেই হিসাব থেকে আনুপাতিক হারে সোনালী ব্যাংকের পাওনা টাকা নিয়মিত পরিশোধ করতে হবে।

নির্দেশনায় আরও স্পষ্ট করা হয়েছে যে, এই বিশেষ ঋণ-সুবিধার বিপরীতে সরকারের অর্থ বিভাগ কিংবা বাংলাদেশ ব্যাংকের কোনো ধরনের দায় সৃষ্টি হবে না। এ ছাড়া ভবিষ্যতে এই ঋণের বিপরীতে সোনালী ব্যাংক পিএলসি সরকার বা বাংলাদেশ ব্যাংকের কাছে কোনো ধরনের আর্থিক সহায়তা দাবি করতে পারবে না।

Parna / Parna

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!

সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি

ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা

কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার

জরিমানা মওকুফ চেয়ে বিএসইসির কাছে প্রাইম ফাইন্যান্সের আবেদন

টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার

কারণ ছাড়াই বাড়ছে দুই ফান্ডের ইউনিটের দাম

জ্বালানি তেলের দাম বাড়ায় চড়া সবজির বাজার

নতুন ওয়েবসাইট চালু করল ডিএসই

আলোচনা ছাড়াই এক বছরে বিকডার তিন দফা চার্জ বৃদ্ধি