ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ক্যাশলেস বিষয়ে পূবালী ব্যাংক মুকসুদপুর ইসলামীক ব্যাংকিং শাখার আয়োজনে মতবিনিময় সভা


কাজী ওহিদ, মুকসুদপুর photo কাজী ওহিদ, মুকসুদপুর
প্রকাশিত: ১৫-৭-২০২৬ দুপুর ১:৪৭

লেনদেন হচ্ছে ক্যাশলেস,এগিয়ে যাচ্ছে বাংলাদেশ" এই  প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুর ৩ দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন শুরু হয়েছে। বুধবার (১৫ জুলাই) উপজেলা পরিষদ
অডিটোরিয়ামে পূবালী ব্যাংক পিএলসি,মুকসুদপুর ইসলামীক ব্যাংকিং শাখার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসি ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের হেড অব ডির্পামেন্টের এডিসি সাগর কুমার পোদ্দার।
পূবালী ব্যাংক মুকসুদপুর ইসলামীক ব্যাংকিং শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো: মুসা কালিমুল্লাহ এর সভাপতিত্বে এবং সহকারী ব্যবস্থাপক মো: হাসিবুল হাসানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান,মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুল্টু বিশ্বাস ও সাধারন সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া, মুকসুদপুর পৌর বিএনপির সাবেক আহবায়ক মোয়াজ্জেম হোসেন মিন্টু, মুকসুদপুর বিআরডিবির সাবেক সভাপতি ইব্রাহিম খলিল বাহার প্রমূখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি পূবালী ব্যাংক ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের হেড অব ডির্পামেন্টের এডিসি সাগর কুমার পোদ্দার বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনিমার্ণ এবং ক্যাশলেস লেনদেন সুবিধা প্রান্তিক মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। বর্তমান সরকার দেশকে ক্যাশলেস করার যে লক্ষ্য নির্ধারণ করেছে, পূবালী ব্যাংকের এই উদ্যোগ তা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরো বলেন, কৃষি নির্ভর এই অঞ্চল কিউআর কোড বা অ্যাপ ব্যবহার করে কেনাকাটা করলে কৃষকরা উপকৃত হবেন। এটি যেমন সময় সাশ্রয়ী, তেমনি টাকা হারানোর ঝুঁকিও কমায়। পূবালী ব্যাংক পিএলসি,মুকসুদপুর ইসলামীক ব্যাংকিং শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো: মুসা কালিমুল্লাহ বলেন, গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিতে আমরা বদ্ধপরিকর। এই ৩ দিন আমরা সম্পূর্ণ বিনামূল্যে গ্রাহকদের ক্যাশলেস একাউন্ট খোলা, অ্যাপ অ্যাক্টিভিশনসহ ডিজিটাল লেনদেন সুবিধা নিশ্চিত করবো। প্রতিটি দোকান ও বাজারে ক্যাশলেস লেনদেনের ছোঁয়া পৌঁছে দেয়ারই আমাদের মূল্য লক্ষ্য। 

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত