ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

গাছবাড়ীয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ১৫-৭-২০২৬ দুপুর ১:৫১
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়ীয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষাপদক ২০২৬ বিতরণ অনুষ্ঠান ও মাননীয় প্রধান মন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচীর সাথে সামন্জস‍্য রেখে প্রতিটি সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসেবে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
 
এ উপলক্ষে এক আলোচনা সভা  বুধবার (১৫ জুলাই ) সকালে বিদ‍্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় মাননীয় সংসদ সদস‍্য অনুপস্থিত থাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার  মোঃ আব্দুর রহমান। 
প্রধান অতিথি বক্তব্যে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান এবং শিক্ষার্থীদের প্রত্যেককে অন্তত একটি করে গাছের পরিচর্যার দায়িত্ব নেওয়ার পরামর্শ দেন।
 
অনুষ্ঠানে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ ইলিয়াছ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন বিদ‍্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আইনুল হুদা চৌধুরী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ‍্যমিক শিক্ষা অফিসার মিঠু চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি মুজিবুর রহমান। উপস্থিত ছিলেন,শিক্ষক যথাক্রমে মোঃ কামাল উদ্দীন, মোঃ নুরুল আনোয়ারসহ,অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক- শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গন‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ। 
 
অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার