গোপালগঞ্জে কেক কাটা ও দোয়া মাহফিলে ইমাদ পরিবহনের ১২ বছর উদযাপন
দক্ষিণাঞ্চলের জনপ্রিয় যাত্রীবাহী বাসসেবা প্রতিষ্ঠান ইমাদ পরিবহনের এক যুগ পূর্তি উপলক্ষে গোপালগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) গোপালগঞ্জ শহরের চৌরঙ্গী এলাকায় হারুন টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভা, দোয়া মাহফিল, কেক কাটা এবং এতিম শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আজম আলী খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক শেখ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা এনজেল শেখ এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম সাব্বির। অনুষ্ঠান পরিচালনা করেন ইমাদ পরিবহনের অফিস ইনচার্জ (এইচআর) হুমায়ুন কবির।
এ সময় পরিবহন খাতের বিভিন্ন প্রতিনিধি, প্রতিষ্ঠানের ম্যানেজার শেখ রেজাউল করিম বাসু, নিয়মিত যাত্রী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, যাত্রার শুরু থেকে নিরাপদ, সময়োপযোগী ও মানসম্মত সেবা প্রদানের মাধ্যমে ইমাদ পরিবহন দক্ষিণবঙ্গের যাত্রীদের আস্থা অর্জন করেছে। বিশেষ করে পদ্মা সেতু চালুর পর দ্রুত ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করতে প্রতিষ্ঠানটির ভূমিকা উল্লেখযোগ্য।
অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক শেখ হাবিবুর রহমান বলেন, যাত্রীদের ভালোবাসা, আস্থা ও সহযোগিতাই ইমাদ পরিবহনের এগিয়ে যাওয়ার প্রধান শক্তি। ভবিষ্যতেও যাত্রীসেবার মানোন্নয়নে প্রতিষ্ঠানটি কাজ করে যাবে।
তিনি আরও জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১৫ জুলাই থেকে ৩০ আগস্ট পর্যন্ত বিশেষ রাফেল ড্র কর্মসূচি চালু করা হবে। এ সময়ের মধ্যে ভ্রমণকারী যাত্রীদের টিকিটের ভিত্তিতে ড্রয়ের মাধ্যমে প্রথম পুরস্কার হিসেবে একটি ইলেকট্রিক ই-বাইক, দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি রেফ্রিজারেটর এবং আরও ৫০টি আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে।
অনুষ্ঠান শেষে দোয়া ও শিক্ষা উপকরণ বিতরণের পর কেক কেটে ইমাদ পরিবহনের এক যুগ পূর্তি উদযাপন করা হয়।
এমএসএম / এমএসএম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে ১৮ লাখ টাকার ওষুধ চুরি, গ্রেপ্তার ৪
দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের প্রতিবাদে কাপ্তাইয়ে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ৫ লাখ টাকার ফলের চালান আটক
৫০৭ কোটি টাকার ভুয়া বিল দেয়ায় মাগুরা পল্লী বিদ্যুতের জিএম তাৎক্ষণিক বরখাস্ত
চুনতি অভয়ারণ্যে বনখেকোদের তাণ্ডব
বাঘায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
পঞ্চগড় পৌর শহরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন
সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার
চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড
প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "
বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী
নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন
Link Copied