ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

নিউজ প্রকাশের পর সেই হাতুড়ে চিকিৎসককে জরিমানা করেছে রায়পুর প্রশাসন


নাঈম হোসেন (রায়পুর) photo নাঈম হোসেন (রায়পুর)
প্রকাশিত: ১৫-৭-২০২৬ দুপুর ১:৫৫

রায়পুরে হাতুড়ে চিকিৎসকের ভুলে টিটেনাসের বদলে জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন! হাসপাতালে  কিশোরী শিরোনামে দৈনিক সকালের সময় অনলাইনে নিউজ প্রকাশের পর সেই দীপ্ত মেডিকেলে মোবাইলকোর্ট অভিযান পরিচালনা করে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি এবং প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনা করার অভিযোগে জরিমানা করেছে রায়পুর উপজেলা প্রশাসন।

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার চরপাতা ইউনিয়নের গাজীনগর বাজারে অভিযানে দীপ্ত মেডিকেল হল ও রিয়াদ ফার্মেসিকে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(ঘ) ও ৪০(গ) ধারায় যথাক্রমে ২০ হাজার এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন রায়পুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নিগার সুলতানা।

অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মামুনুর রশিদ পলাশ ,ঔষধ প্রশাসন অধিদপ্তরের জেলা কার্যালয়, লক্ষ্মীপুরের তত্ত্বাবধায়ক এবং রায়পুর থানা পুলিশের সদস্যরা।

অভিযান শেষে দীপ্ত মেডিকেল হল সাময়িকভাবে বন্ধ করে প্রতিষ্ঠানটির মালিককে প্রয়োজনীয় সব কাগজপত্র নিয়ে আগামীকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাগজপত্র যাচাই-বাছাই শেষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

জনসাধারণের দাবী এধরণের ফার্মেসী ও হাতুড়ে চিকিৎসকদের সনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হলেই অপচিকিৎসা বন্ধ হবে। 

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন