ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

বাঁশখালীতে উপহার নিয়ে ছুটলেন পটিয়ার স্বেচ্ছাসেবীরা


পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি photo পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৭-২০২৬ দুপুর ২:৪

চট্টগ্রামের বন্যাকবলিত বাঁশখালী উপজেলার দুর্গত মানুষের পাশে দাঁড়াতে খাদ্যসামগ্রী নিয়ে ছুটে গেছেন পটিয়ার একদল স্বেচ্ছাসেবী। মানবিক এই উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ অসহায় পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

স্বেচ্ছাসেবীরা জানান, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত অনেক পরিবার এখনো দুর্ভোগের মধ্যে রয়েছে। তাদের কষ্ট কিছুটা লাঘব করতেই নিজেদের উদ্যোগে অর্থ সংগ্রহ করে দুর্গত এলাকায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

ত্রাণসামগ্রীর মধ্যে ছিল শুকনো খাবার-চিড়া,মুড়ি,লবণ,চিনি ছাড়াও প্রয়োজনীয় উপকরণ খাবার পানি, ওষুধ,মোমবাতি, মশার কয়েল,সাবান, খাওয়ার স্যালাইন,লাইটার ইত্যাদি। এসব সহায়তা পেয়ে উপকারভোগীরা স্বেচ্ছাসেবীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্বেচ্ছাসেবী দলের সদস্য আমির হোসেন (অধ্যেতা) বলেন, মানবিক দায়িত্ববোধ থেকেই তারা এই কার্যক্রম পরিচালনা করছেন। তিনি বলেন আমরা ত্রাণ নয়,আমাদের সাধ্য অনুযায়ী সামান্য উপহার নিয়ে এসেছি। দেশের সামর্থ্যবান ব্যক্তি, প্রতিষ্ঠান এবং প্রবাসী বাংলাদেশিদের প্রতি বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে স্বেচ্ছাসেবীরা। 

বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের বাসিন্দা  হারুনুর রশিদ বলেন, বন্যার পানি নামতে শুরু করলেও সংকট এখনো কাটিয়ে উঠেনি।  অনেকের ঘরবাড়ি ডুবে আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। এমন দুর্যোগের সময়ে সরকারি-বেসরকারি ও সামাজিক সংগঠনের মানবিক সহায়তা দুর্গত মানুষের জন্য অনেক স্বস্তি বয়ে আনবে।

এমএসএম / এমএসএম

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়

গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতি সভা অনুষ্ঠিত

খাবার পরিবেশনে ওয়ান টাইম প্লেটে বাডছে স্বাস্থ্য ঝুঁকি

পিরোজপুরে দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা জোরদারে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরন সভা

নিজ উদ্যোগে এগিয়ে চলছে মধ্য নিজপাড়া দুর্গা মন্দিরের উন্নয়ন কাজ

কালিহাতীতে ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২

ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা

​রাণীনগরে পুলিশ চেকপোস্টের শুভ উদ্বোধন

সুন্দরবনের কটকায় পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, বনরক্ষীদের গুলিতে পিছু হটল দস্যুরা