ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

বাগেরহাটে হত্যা মামলায় ছাত্র শিবির নেতা গ্রেফতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও


আরিফুর রহমান, বাগেরহাট photo আরিফুর রহমান, বাগেরহাট
প্রকাশিত: ১৫-৭-২০২৬ দুপুর ২:৬

বাগেরহাটের চাঞ্চল্যকর একটি হত্যা মামলায় গ্রেফতার ছাত্রশিবির নেতা আবু আউব আনসারীকে ছাড়িয়ে নিতে বিক্ষোভ মিছিল ও পুলিশ সুপারের কার্য্যলয় ঘেরাও করেছে জামায়াত িিশবির। ফকিরহাট উপজেলার বিশ্বরোড মোড় এলাকা থেকে মঙ্গলবার বিকেলে ফকিরহাট উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও বর্তমান জেলা ছাত্র শিবিরের সাথী আবু আইয়ুব আনসারীকে একটি হত্যা মামলার সন্দেহভাজন হিসেবে  গোয়েন্দা পুলিশ। এর প্রতিবাদে বাগেরহাট জেলা ছাত্র শিবিরের উদ্যোগে  মঙ্গলবার রাত ১০ টার দিকে  জেলা সদরের দশানী ট্রাফিক মোড় হতে বিক্ষোভ মিছিল শুরু করে পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করে। এ সময় বিক্ষোভকারীরা বাগেরহাট-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে আটককৃত শিবির নেতা আবু আউয়ুব আনসারীকে জিজ্ঞাসাবাদ শেষে মুক্তির আশ্বাস দিলে  বিক্ষোভকারীরা মহাসড়ক ও পুলিশ সুপারের কার্যালয় এলাকা ত্যাগ করে। ছাত্র-শিবির নেতা আবু আউব আনসারীকে  সুনিদ্দিষ্ট অভিযোগ ছাড়া আটকের নিন্দা জানিয়ে জেলা জামায়াত নেতা অ্যাডঃ আব্দুল ওয়াদুদ বলেন,  অজ্ঞাত পরিচয়ের লোকেরা কয়েকটি মটরসাইকেল যোগে ফকিরহাট উপজেলা সদর থেকে মঙ্গলবার বিকেলে আবু আউয়ুব আনসারীকে তুলে নিয়ে আসে।  পরে জানতে পারি গোয়েন্দা পুলিশ তাকে আটক করে পুলিশ অফিসে নিয়ে আসছে। এ ঘটনায় ছাত্রশিবিরের তাৎক্ষনিক প্রতিবাদে পুলিশ তাকে ছেড়ে দিতে বাধ্য হয়।  নাম প্রকাশ না করার শর্তে জেলা গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা জানান সদরের বার্ইু পাড়া  এলাকার একটি হত্যা মামলায় সন্দেহজনক হিসাবে তাকে আটক করে নিয়ে আসা হয়েছিল। জিজ্ঞাসাবাদশেষে তাকে ছেড়ে দেয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত