রৌমারীতে শতাধীক পরিবারকে ‘একঘরে’, মাইকিং করে পণ্য না বেচতে হুঁশিয়ারি
রৌমারীতে শতাধীক পরিবারকে একঘরে করে রাখার অভিযোগ উঠেছে। গত ২৫ জুন/২৬ মাইকিং করে পণ্য না বেচতে হুশিয়াাির দিয়েছেন বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মিঠু ও হাট ইজারাদার আসাদুজ্জামান। কোন দোকানদার বন্ধি পরিবারের কাছে পণ্য বিক্রি করলে দোকানদারকে ৫ হাজার টাকা জরিমানা করার ঘোষনাও দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) হাজির হাট বাজারে সরেজমিনে গিয়ে এসব তথ্য পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের হাজির হাট এলাকায়।
সরেজমিনে গিয়ে জানা যায় এলাকায় প্রায় শতাধীক পরিবারকে একঘরে করে রাখার অভিযোগ উঠেছে। এলাকার কোনো দোকানদার পণ্য বিক্রি করলে কিংবা কোনো প্রতিবেশী কথা বললে গুনতে হবে পাঁচ হাজার টাকা জরিমানা। মাইকিং করে এমন ঘোষণা দিয়ে এলাকার একটি প্রভাবশালী মহল পরিবারগুলোকে একঘরে করে রেখেছে। একঘরে হওয়া একটি পরিবার প্রতিকার চেয়ে গতকাল রবিবার উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় ,লিখিত অভিযোগ ও পরিবারগুলো সূত্রে জানা গেছে, গত দুই বছর আগে হাজিরহাট ও বালুর গ্রামে একটি কবরস্থান নিয়ে গ্রামবাসির মধ্যে প্রথমে ঝগড়া হয়। কবরস্থানকে কেন্দ্র করে মারামারি হয় এবং এতে কয়েকজন আহত হয়। এ ঘটনার জেরে শুক্রবার হাজির হাট বাজারে এক বৈঠক বসেন। বৈঠকে স্থানীয় মাতাব্বর আসাদুজ্জামান মিঠু নির্দেশনায় ওই পরিবারগুলোকে একঘরে করার সিদ্ধান্ত নেয়। এই পরিবারের কোনো সদস্যের সঙ্গে প্রতিবেশী কেউ ওঠবস করলে তাঁদেরও একঘরে করে রাখার হুমকি দেওয়া হয়। ওই পরিবাগুলো কাউকে দোকান, স্কুল, বাজার ও প্রকাশ্যে রান্তাঘাটে চলাফেরা করতে দেখা গেলে ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হবে। শতাধীক পরিবারের মধ্যে এক পরিবারের মাহফুজল হক নামের এক ভুক্তভোগী বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসার ও রৌমারী থানা সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এনিয়ে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সভায় বিস্তর আলোচনা হয়েছে।
আজিজুল হক বলেন, শতাধীক পরিবার আমরা একই গোষ্ঠীর। এ ঘটনার সঙ্গে আমাদের পরিবারের কোনো সম্পৃক্ততা নেই। শুধু একই গোষ্ঠীর হওয়ার কারণে আমাদের একঘরে করা হয়েছে। তিনি অভিযোগ করেন, একঘরে করার রাতে লোকজন একত্র হয়ে বাড়িতে ঢিল ছুড়ে মারেন। কোনো দোকানদার তাদের কাছে কিছু বিক্রি করছেন না।
বৈঠকে থাকার কথা স্বীকার করে এক দোকানদার বলেন, একঘরে করার সিদ্ধান্তের সময় তিনি ছিলেন। এটা সবাই জানেন। তবে তিনি আরো বলেন, হাট ইজারাদার ও বণিক সমিতির সভাপতির হুকুম না মানলে জরিমানা করবেন। তাই আমরা তাদের পক্ষে আছি। তবে এটা আমরা ঠিক করছি না।
ভুক্তভোগী আকতার হোসেন অভিযোগ করেন,‘আমাদের একঘরে করে রাখা হয়েছে। আমরা বাড়ির বাহিরে গেলেই ওরা লাঠি নিয়ে আসে। প্রতিটি দোকানে বলেছে, আমাদের কাছে কিছু যাতে বিক্রি না করে। আমাদের শিশুরা দোকানে গিয়েছিল। কিন্তু দোকান থেকে কোনো পণ্য বিক্রি করেনি। আমরা বাড়িতে অবরোদ্ধ অবস্থায় আছি।
হাট ইজারাদার আসাদুজ্জামান ও আমির হোসেন ঘটনার সত্যতার কথা স্বীকার করে বলেন, কবরস্থান নিয়ে আমরা একটা সিদ্ধান্ত দেই। সেই সিদ্ধান্ত ওই পরিবারগুলো না মানায় আমরা একটু চাপে রাখছি।
বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও দাঁতভাঙ্গা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মিঠু বলেন, তারা আমাদের কথা না মানায় তাদের কাছে খরচ বিক্রি করতে নিষেধ করেছি। এসময় প্রায় দুই হাজার লোক উপস্থিত ছিল।
রৌমারী থানার অফিসার ইনচার্জ কাওসার আলী জানান, তিনি একটি লিখিত অভিযোগ পেয়েছেন। পরে ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছিল। উভয় পক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে কথা হয়েছে। স্থানীয় ভাবে বিষয়টির সমাধান না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন জানান, জমিজমা সংক্রান্ত বিসয়ে আদালত রায় দিবে। কিন্তু হাট-বাজারের সাথে এটা সম্পৃক্ত নেই। ঘটনাস্থল পরিদর্শণ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
দুই স্কুলছাত্রীকে অপহরণ আতঙ্কে শিক্ষক অভিভাবকেরা
আনোয়ারায় দুই শতাধিক পানিবন্দি পরিবারকে চট্টগ্রাম সমিতি ঢাকা'র ত্রাণ সামগ্রী বিতরণ
রৌমারীতে শতাধীক পরিবারকে ‘একঘরে’, মাইকিং করে পণ্য না বেচতে হুঁশিয়ারি
বাগেরহাটে হত্যা মামলায় ছাত্র শিবির নেতা গ্রেফতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
বাঁশখালীতে উপহার নিয়ে ছুটলেন পটিয়ার স্বেচ্ছাসেবীরা
নেত্রকোণায় সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
চাঁদপুরে গভীর রাতে ডাকাতির ঘটনায় গৃহবধূ নিহত, আহত আরেক গৃহবধূ
নবীনগরে পৈতৃক সম্পত্তি দখল ও নির্যাতনের অভিযোগ, আতঙ্কে পরিবার
নিউজ প্রকাশের পর সেই হাতুড়ে চিকিৎসককে জরিমানা করেছে রায়পুর প্রশাসন
পঞ্চগড়ে মহারাজার দিঘী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, হাতে মিলল চিরকুট
গোপালগঞ্জে কেক কাটা ও দোয়া মাহফিলে ইমাদ পরিবহনের ১২ বছর উদযাপন
গাছবাড়ীয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত