শান্তিগঞ্জে ডুংরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
‘গাছ লাগাই, পরিবেশ বাঁচাই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জুলাই) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে ফলজ ও বনজ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
কর্মসূচিতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন ডুংরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুখসনা আক্তার, জয়কলস ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. ইলিয়াস মিয়া, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কালাম, যুবদল নেতা সৈয়দ আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা পরিবেশ সংরক্ষণে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার ওপর গুরুত্বারোপ করেন।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬
মুকসুদপুরে ৩০৭ মণ্ডপে দুর্গাপূজা।নিরাপত্তায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড
দুর্গাপূজায় সোনাহাট স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ
মানিকগঞ্জে যমুনায় সাড়ে ২৫ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ
বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত, দালালমুক্ত হাসপাতাল গড়ার ঘোষণা এমপি চাঁদের
কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা গুরুতর আহত
পিরোজপুরে বয়স্কদের সামাজিক সুরক্ষায় প্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত
আনোয়ারায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের পঞ্চম হিফয প্রতিযোগিতা সম্পন্ন
সাতকানিয়ায় বনকর্মীদের তৎপরতায় বানর উদ্ধার, প্রাথমিক চিকিৎসা শেষে বনে অবমুক্ত
গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
Link Copied