ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কাপাসিয়ায় বিনামূল্যে সবজি বীজ ও সার সহায়তা প্রদান


মাসুদ পারভেজ, কাপাসিয়া photo মাসুদ পারভেজ, কাপাসিয়া
প্রকাশিত: ১৫-৭-২০২৬ দুপুর ৪:৪৪
গাজীপুরের কাপাসিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ মৌসুমে গ্রীষ্মকালীন শাক-সবজির আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রদান করা হয়েছে। ১৫ জুলাই বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব সবজি বীজ ও সার প্রদান করা হয়।
 
আনুষ্ঠানিক ভাবে সবজি বীজ ও সার সহায়তা প্রদান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আউলিয়া খাতুন।
উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাফিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর -৪, কাপাসিয়া আসনের সংসদ সদস্য সালাহ উদ্দিন।
 
উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহিদ আকন্দের পরিচালনায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় সূরা সদস্য মাওলানা শেফাউল হক, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আজগর হোসেন খান, বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনি ফকির,
অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাকিল আহমেদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অলি ভৌমিক, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন প্রমুখ। এসময় অন্যান্যের মাঝে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও কৃষি খাতের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 
কৃষি অফিস সূত্র জানায়, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কাপাসিয়া উপজেলার ১১ টি ইউনিয়নের ৮'শ জন কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষক প্রতি ৭ ধরনের সবজি বীজ (কলমিশাক -১৬০ গ্রাম, লাউ -১৫  গ্রাম, চালকুমড়া -৫ গ্রাম, পুঁইশাক-১০০ গ্রাম, বেগুন-৫ গ্রাম, শশা-৫ গ্রাম, মিষ্টিকুমড়া-১০ গ্রাম) সর্বমোট-৩'শ গ্রাম সবজি বীজ এবং ১৫ কেজি ডিএপি সার ও ১৫ কেজি এমওপি সার সহায়তা প্রদান করা হয়। 
স্থানীয় সংসদ সদস্য সালাহ উদ্দিন ও উপস্থিত অতিথিরা আনুষ্ঠানিক ভাবে কৃষকদের মাঝে এ সকল উপকরণ সহায়তা প্রদান করেন।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ