ঠাকুরগাঁওয়ে পৃথক দু’টি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-২
ঠাকুরগাঁওয়ের রুহিয়া ও বালিয়াডাঙ্গী উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযানে মোট ২১৬টি ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ইয়াবা বিক্রির অভিযোগে ব্যবহৃত নগদ অর্থও জব্দ করা হয়েছে। বুধবার সকালে ও দুপুরে অভিযান দুটি পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল সাড়ে আটটার দিকে রুহিয়া থানার পূর্ব ইউনিয়নের ঘনিমহেশপুর গ্রামে বিকাশ ঘোষের বাড়িতে অভিযান চালানো হয়। তলাশির সময় তাঁর পরিহিত প্যান্টের পকেট থেকে ১৬০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এর মধ্যে ১৫৫টি কমলা ও ৫টি সবুজ রঙের ইয়াবা ছিল। একই সঙ্গে ইয়াবা বিক্রির অর্থ হিসেবে সন্দেহভাজন ২২ হাজার টাকা জব্দ করা হয়। ঘটনাস্থল থেকেই বিকাশ ঘোষকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার তেরকানিয়া এলাকায় অভিযান চালিয়ে মোজাম্মেল হক (৪৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, তাঁর দেহ তলাশির সময় প্যান্টের পকেট থেকে ৫৬টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ হাজার ৮০০ টাকা।
পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, দুটি ঘটনাতেই পৃথকভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। জব্দ করা আলামত রাসায়নিক পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে এবং উদ্ধার হওয়া মাদকের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’