মনপুরায় বিচারের নামে নির্যাতন? বিএনপির বিরুদ্ধে যুবকের মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ
ভোলার মনপুরা উপজেলার ৩ নম্বর উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজারে বিএনপির দলীয় কার্যালয়ে এক যুবককে শারীরিক নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলাউদ্দিন, যিনি স্থানীয়ভাবে বিএনপির একজন কর্মী হিসেবে পরিচিত, তাকে নারীদের উত্ত্যক্ত করার অভিযোগে গত ১১ জুলাই সকাল ১০টার দিকে ৮ নম্বর ওয়ার্ডের নোমান চৌকিদার ও ৬ নম্বর ওয়ার্ডের আলাউদ্দিন চৌকিদারের মাধ্যমে ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. জাকির হোসেন দুলালের নির্দেশে বাংলাবাজার বিএনপির দলীয় কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
ভুক্তভোগীর অভিযোগ, সেখানে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। পরে তার মাথার চুল কেটে দেওয়া হয়। এ ঘটনায় অভিযুক্ত করা হয়েছে ৩ নম্বর ইউনিয়ন বিএনপির সভাপতি এবং ৫ নং ওয়ার্ডের মেম্বার মো. জাকির হোসেন দুলাল, কালাম (পিতা: হাসু মাঝি), ফরিদ (পিতা: অজিউল্লাহ), মোশারফ (পিতা: আলী বেপারী), যুবদল নেতা , সর্ব সাং ৫ নম্বর ওয়ার্ড, এবং কাদের (পিতা: ইনু দালাল), ৭ নম্বর ওয়ার্ডকে। অভিযোগ রয়েছে, তাদের উপস্থিতিতেই ভুক্তভোগীর ওপর নির্যাতন চালানো হয় এবং পরে পিওলাল নামে এক নাপিতকে এনে তার মাথার চুল কেটে দেওয়া হয়।
ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আলাউদ্দিনের সঙ্গে দীর্ঘদিন ধরে তার প্রতিবেশীদের সাথে জমিজমা-সংক্রান্ত বিরোধ ও একাধিক মামলা রয়েছে। এই জমির সমাধান করার কথা বলে অভিযুক্ত দুলাল মেম্বারসহ কয়েকজন তার থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে রাজি না হয়ে তিনি বিএনপির সিনিয়র নেতৃত্বে থাকা ব্যাক্তিদের কাছে জানান এই কারণে তাকে বিভিন্ন সময়ে লাঞ্ছিত করার চেষ্টা করা হয়। এ ছাড়াও ব্যক্তিগত জীবনেও কিছুদিন আগে তিনি প্রথম স্ত্রীকে হারানোর পর দ্বিতীয় বিয়ে করেন। তার পরিবারে একজন কোরআনের হাফেজ ছেলে, আরেকজন হিফজে অধ্যয়নরত ছেলে এবং বিয়েযোগ্য এক কন্যাসন্তান রয়েছে।
ভুক্তভোগী আলাউদ্দিন কান্নাজড়িত কণ্ঠে বলেন,
“আমি কোনো অপরাধ করিনি। জমিজমার বিরোধের জেরে দীর্ঘদিন ধরে আমাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল এবং চাঁদা দাবি করা হয়েছে । আমার বিরুদ্ধে যে অভিযোগ এনে আমাকে মারধর করা হয়েছে এবং চুল কেটে দেওয়া হয়েছে, সে বিষয়ে আমি কিছুই জানি না। চাদাঁ না দেওয়ার কারণে পরিকল্পিতভাবে আমাকে ফাঁসানো হয়েছে।”
এ ঘটনায় স্থানীয়দের প্রশ্ন, কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে আইনগত ব্যবস্থা না নিয়ে দলীয় কার্যালয়ে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন ও অপমান করার অভিযোগ কতটা আইনসম্মত।
অভিযুক্ত ইউপি সদস্য মো. জাকির হোসেন দুলাল প্রথমে তিনি চুল কেটে দেওয়ার বিষয়টি স্বীকার করলেও পরে তিনি তা অস্বীকার করে বলেন,“ফরিদ আমার কাছে আলাউদ্দিনের বিরুদ্ধে ফরিদের স্ত্রীকে উত্ত্যক্ত করেছে বলে অভিযোগ করেন। পরে তাকে ডেকে আনি। তবে আমার কাছে আনার আগেই তার এলাকার লোকজন তার মাথার চুল কেটে দিয়েছিল।”
অভিযুক্ত মোশারফ হোসেন চুল কাঁটার বিষয়ে মুঠোফোনে স্বীকার করলেও পরে তিনি তা অস্বীকার করে বলেন, “আমরা আলাউদ্দিনের চুল কাটিনি। আমাদের কাছে আনার আগেই তার এলাকার লোকজন চুল কেটে দেয়। পরে খবর পেয়ে আমরা সেখানে গিয়ে তাকে গাড়িতে তুলে দিই।”
পিওলাল নাপিত বলেন, “আমাকে দুলাল মেম্বার কয়েকবার লোক দিয়ে ডাকিয়ে ছিল । আমি প্রথমে রাজি হইনি। পরে গিয়ে দেখি চুল ইতোমধ্যে কাটা হয়েছে। আমি শুধু দুই পাশ সমান করে আমার মেশিন নিয়ে চলে আসি।”
৬ নম্বর ওয়ার্ডের আলাউদ্দিন চৌকিদার বলেন, “দুলাল মেম্বারের নির্দেশে আমরা আলাউদ্দিনকে বাড়ি থেকে নিয়ে আসি। তখন তিনি সুস্থ ছিলেন এবং তার মাথার চুলও স্বাভাবিক অবস্থায় ছিল।”
৮ নম্বর ওয়ার্ডের নোমান চৌকিদার বলেন, “আমরা যখন তাকে বিএনপির কার্যালয়ে নিয়ে যাই, তখন তার মাথার চুল ঠিক ছিল। পরে চুল কাটার চেষ্টা হলে আমি বাধা দিই। আমার কথা না শুনায় আমি সেখান থেকে চলে আসি।”
এ বিষয়ে ৩ নম্বর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো:নাছির উদ্দিনদ বলেন, “আমি বিষয়টি অন্যভাবে শুনেছি। তবে এ বিষয়ে আমার ইউনিয়ন পরিষদের সদস্য এবং চৌকিদাররা আমাকে কিছুই জানাননি।”
এ বিষয়ে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম বলেন, “ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।”
স্থানীয়রা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষী প্রমাণিত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ