ভোলায় শিক্ষা মন্ত্রীর পদত্যাগ দাবিতে মানববন্ধন, কঠোর অবস্থানে পুলিশ
ভোলায় শিক্ষা মন্ত্রীর পদত্যাগ দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। একই সাথে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে ছিল ভোলা জেলা পুলিশ।
বুধবার (১৫ জুলাই) দুপুুর আড়াইটায় ভোলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। বক্তারা শিক্ষা ব্যবস্থার সংস্কার ও শিক্ষা মন্ত্রীর পদত্যাগের দাবি জানান।
শিক্ষার্থীরা বলেন, শিক্ষা নিয়ে অব্যবস্থাপনা ও সিদ্ধান্তহীনতায় শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েছে। দ্রুত পদক্ষেপ না নিলে আন্দোলন আরও কঠোর হবে।
মানববন্ধনকে কেন্দ্র করে ভোলা সদর মডেল থানা পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। অতিরিক্ত পুলিশ মোতায়েন করে যান চলাচল স্বাভাবিক রাখা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা নেই। তবে আইনশৃঙ্খলা পরিপন্থী কোনো কাজ কঠোর হাতে দমন করা হবে।
ভোলার অতিরিক্ত পুলিশ সুপার বলেন, সবার বাকস্বাধীনতা আছে। কিন্তু রাস্তা বন্ধ করে জনভোগান্তি বা বিশৃঙ্খলা করলে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর