ঢাকা বুধবার, ১৫ জুলাই, ২০২৬

‎সাঘাটায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বিমাসিক সভা অনুষ্ঠিত


সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ photo সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৫-৭-২০২৬ দুপুর ৪:৫৩

গাইবান্ধার সাঘাটায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বিমাসিক সভা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে নারী ও শিশুর অংশগ্রহণ বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা অপুষ্টি প্রতিরোধ, সুষম খাদ্য গ্রহণে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

‎বুধবার সকাল সাড়ে এগারোটা  সাঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি মো. আশরাফুল কবীর।

‎সভাপতির বক্তব্যে ইউএনও মো. আশরাফুল কবীর বলেন, একটি সুস্থ, মেধাবী ও উৎপাদনশীল জাতি গঠনে পুষ্টির কোনো বিকল্প নেই। সরকারি বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা যেন প্রকৃত উপকারভোগী নারী ও শিশুর কাছে পৌঁছে, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে পরিবার পর্যায়ে পুষ্টি বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

‎অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় পুষ্টি সমন্বয় কমিটির প্রতিনিধি, সাঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্যসচিব ডা. মো. ইলতুতমিশ আকন্দ পিন্টু বলেন, শিশুর জীবনের প্রথম এক হাজার দিন তার শারীরিক ও মানসিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ে গর্ভবতী মা, প্রসূতি ও শিশুর সুষম খাদ্য নিশ্চিত করা গেলে অপুষ্টিজনিত ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। পাশাপাশি নিয়মিত স্বাস্থ্যসেবা গ্রহণ, টিকাদান ও স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন।

‎জাতীয় পুষ্টি সমন্বয় কমিটির ডেপুটি ডিরেক্টর হাফিজুল ইসলাম বলেন, পুষ্টি উন্নয়ন কেবল স্বাস্থ্য বিভাগের একক দায়িত্ব নয়; কৃষি, প্রাণিসম্পদ, শিক্ষা, স্থানীয় সরকারসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পুষ্টি সংবেদনশীল কর্মসূচিগুলো কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে অপুষ্টি হ্রাসের পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনেও ইতিবাচক অগ্রগতি সম্ভব হবে।

‎এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, জুমারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, স্কাউট নেতা আব্দুর রউফসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন।

‎সংবাদপত্রের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন সকালের সময়ের সাঘাটা প্রতিনিধি সোহাগ খন্দকার এবং দৈনিক আমার সংবাদ-এর সাঘাটা প্রতিনিধি ইয়ামিন হাসান ‎কর্মশালায় অংশগ্রহণকারীরা পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা কর্মসূচির কার্যকর বাস্তবায়ন এবং নারী ও শিশুর অংশগ্রহণ আরও জোরদারে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

এমএসএম / এমএসএম

হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ

প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে

‎পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারধরের অভিযোগ

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক

সাতকানিয়া পৌরসভায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২হাজার পরিবারের মাঝে হাজী রফিকের ত্রাণ বিতরণ

‎জেলা পরিষদের উদ্যোগে কুতুবদিয়ায় ৫০০ বন্যাদুর্গত পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বাঘায় বৃক্ষরোপণ

পটুয়াখালীতে শিক্ষা মন্ত্রীর পদত্যাগ দাবিতে ঘোষিত কর্মসূচি পালন হয়নি

সলঙ্গায় মা জেনারেল হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বাঁশখালীতে বন্যাকবলিত এলাকা পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব

টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি পালন