ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

আক্কেলপুরে বিনামূল্যে স্তন ও জরায়ু মুখ ক্যান্সার পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ১৫-৭-২০২৬ দুপুর ৪:৫৪

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ব্র্যাক ও রোটারি ক্লাবের যৌথ আয়োজনে নারীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে স্তন ও জরায়ু মুখ ক্যান্সার পরীক্ষা ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

ব্র্যাক মাইক্রোফাইন্যান্স ক্রেডিট প্লাস কার্যক্রম হিসেবে অনেক রকম কার্যক্রম পরিচালিত করে এর অংশ বিশেষ হিসেবে আক্কেলপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল ৯টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত এই স্ক্রিনিং কার্যক্রম চলে। মোট ৬৪ জন নারীর  VIA ও CBE পরীক্ষা করা হয় এর মধ্যে  ১জন VIA ১ জন CBE পজিটিভ পাওয়া যায়। 
৩০ বছরের বেশি বয়সী যেকোনো নারী এই ক্যাম্পে এসে বিনামূল্যে এই স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।

এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন আল মামুন, ব্র্যাক ডিস্ট্রিক্ট কোর্ডিনেটর মোঃ আরিফুল ইসলাম, ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক ( দাবি) জয়পুরহাট  সানজিদা নাসরিন তুলি, ব্র্যাক আঞ্চলিক সমন্বয়কারী রেজাউল আলম।

পরীক্ষা কার্যক্রম পরিচালনা করেন UHFPO উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এম আবু শাফি মাহমুদ , সিনিয়র নার্স লিলিমা মারডি ও উম্মে কুলসুম।

চিকিৎসকদের মতে, জরায়ু মুখ ও স্তন ক্যান্সার প্রাথমিক অবস্থায় সনাক্ত করা গেলে উপযুক্ত চিকিৎসার মাধ্যমে তা পুরোপুরি নিরাময় করা সম্ভব। অসচেতনতা ও সংকোচের কারণে অনেক নারীই প্রাথমিক লক্ষণগুলো লুকিয়ে রাখেন, যা পরবর্তীতে মারাত্মক আকার ধারণ করে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার