ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামে বাংলা কিউআর ব্যবহারে সোনালি ব্যাংকের ক্যাম্পেইন


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৭-২০২৬ দুপুর ৪:৫৫

বাংলা কিউআর কোডের ব্যবহার বৃদ্ধি এবং ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে সোনালি ব্যাংক পিএলসি কুড়িগ্রাম শাখার উদ্যোগে এক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জুলাই) দুপুরে সোনালি ব্যাংক পিএলসি কুড়িগ্রাম শাখা কার্যালয়ে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রামের ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) আতাহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, প্রিন্সিপাল অফিস, কুড়িগ্রামের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সোনালি ব্যাংক পিএলসি কুড়িগ্রাম শাখার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আব্দুল লতিফ সরকার।

ক্যাম্পেইনে ব্যবসায়ী, ক্ষুদ্র উদ্যোক্তা, শিক্ষার্থী, ব্যাংক কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সাধারণ ক্রেতারা অংশ নেন। এ সময় বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে দ্রুত, নিরাপদ ও ঝামেলামুক্ত ডিজিটাল লেনদেনের সুবিধা সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।

প্রধান অতিথির বক্তব্যে আতাহারুল ইসলাম বলেন, বাংলা কিউআর দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় একটি যুগান্তকারী উদ্যোগ। একটি মাত্র কিউআর কোডের মাধ্যমে বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে সহজেই অর্থ পরিশোধ করা যায়। এতে নগদ অর্থ বহনের প্রয়োজন কমে, লেনদেনের স্বচ্ছতা ও নিরাপত্তা বৃদ্ধি পায় এবং ব্যবসা-বাণিজ্যে গতি আসে।

ক্যাম্পেইনে অংশগ্রহণকারী ব্যবসায়ীদের বাংলা কিউআর গ্রহণে উৎসাহিত করা হয়। একই সঙ্গে নিরাপদ ডিজিটাল লেনদেন, অনলাইন প্রতারণা প্রতিরোধ এবং কিউআরভিত্তিক পেমেন্ট ব্যব

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন