ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

গজারিয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষাপদক ২০২৬ উপলক্ষে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ


গজারিয়া প্রতিনিধি photo গজারিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৭-২০২৬ দুপুর ৪:৫৭

মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ৩৩নং রসূলপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষাপদক ২০২৬ বিতরণ অনুষ্ঠান ও মাননীয় প্রধান মন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচীর সাথে সামন্জস‍্য রেখে প্রতিটি সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসেবে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় প্রাথমিক শিক্ষাপদক ২০২৬ বিতরণ অনুষ্ঠান ও মাননীয় প্রধান মন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্ধোধন অনুষ্ঠানটি গজারিয়ার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়। 

গজারিয়া উপজেলার ৩৩নং রসূলপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষাপদক ২০২৬ বিতরণ অনুষ্ঠান ও মাননীয় প্রধান মন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচী সরাসরি সম্প্রচারে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফছা নাদিয়া,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহনাজ পারভীন, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার ইলিয়াস আহমেদ।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলার প্রাথমিক সরকারি   বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দরা। 
 
অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত