টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি পালন
সারা দেশের মতো গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়ও প্রধানমন্ত্রী ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলার পাটগাতী ইউনিয়নের শ্রীরামকান্দি এলাকার ঘোষেরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা এবং ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় দেশের প্রতিটি শিশুকে প্রতিবছর অন্তত একটি করে গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচির অংশ হিসেবে আগামী পাঁচ বছরে দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসায় পাঁচ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনা গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের সঙ্গে সামঞ্জস্য রেখে টুঙ্গিপাড়ায়ও এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস এম আফজাল হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম, ঘোষেরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আক্তার, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি রাজিব শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বৃক্ষরোপণ শেষে উপজেলা যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম বলেন, "বাংলাদেশ সরকারের গৃহীত পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং টুঙ্গিপাড়াকে আরও সবুজ ও বাসযোগ্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম ও পরিবেশ সংরক্ষণের সচেতনতা সৃষ্টি করাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।"
এমএসএম / এমএসএম
নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা
শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন
নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি
কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি
নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু
বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ
ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু
খালিয়াজুরীতে এক রাতে ৯ গরু চুরি, আতঙ্কে কৃষক
বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান
আত্রাইয়ে প্রেমে ব্যর্থ হয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা