বাঁশখালীতে বন্যাকবলিত এলাকা পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব
চট্টগ্রামের বাঁশখালীর বন্যা কবলিত ও নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনে আসলেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু।
বুধবার (১৫ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের নদী ভাঙন এলাকায় পৌঁছান মন্ত্রী। উপজেলার খানখানাবাদ ইউনিয়নের ৯, ৪,৫ নং ওয়ার্ডের হয়ে বয়ে যাওয়া জলকদর খালের বাঁধ ভাঙন এলাকা পরিদর্শন শেষে বান্যাদূর্গতদের প্রতি সহমর্মিতা জানিয়ে মন্ত্রী বলেন, জলাবদ্ধতা নিরসন ও বন্যা থেকে দেশের মানুষের সুরক্ষার বিষয় বিবেচনায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে ন্যায় চট্টগ্রামের বন্যা কবলিত বাঁশখালীতেও জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে জলকদর খাল,ছড়া নদী ও বঙ্গোপসাগর সংযোগ খাল গুলোর খননের উদ্যোগ নিয়েছে, খাল খনন প্রকল্পের আওতায় এরইমধ্যে বাঁশখালীতে ৬২ লাখ টাকা ব্যয়ে খাল খনন কার্যক্রম চলমান রয়েছে।
সম্প্রতি টানাবর্ষণ, পাহাড়ি ও সমুদ্রের জোয়ারের প্রভাবে সৃষ্ট বন্যায় পুরো বাঁশখালী প্লাবিত হওয়া, লাখো মানুষ পানিবন্দী হাজার হাজার কাঁচাঘর-বাড়ী, কৃষি জমির ফসল, ক্ষেতখোলা, মাছের ঘের ও বীজতলা ধ্বংস হয়ে পড়া, এতে বন্যা কবলিত অসহায় মানুষ গুলো ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী অবগত আছেন, এবং নিয়মিত ভাবে বন্যার্তদের খোঁজ খবর নিচ্ছেন। বন্যায় পানিবন্দী হয়ে ক্ষতিগ্রস্তদের সরকারি ত্রাণ সহায়তার পাশাপাশি সংকটময় মুহূর্তে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধারণকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
বন্যা কবলিত এলাকার খাল, নদী, ছড়া ও বঙ্গোপসাগর সংযোগ খালের বাঁধ নির্মাণসহ পানি নিষ্কাসন ব্যবস্থা সচল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম -১৬ বাঁশখালীর সংসদ সদস্য অধ্যক্ষ জহিরুল ইসলাম এমপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রুহুল আমিন,সহকারী কমিশনার (ভুমি) ওমর সানী আকন,অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক, কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, উপজেলা বিএনপির আহ্বায়ক মাস্টার লোকমান আহমদ,খানখানাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদুল ইসলাম, বিএনপি নেতা এড. নাছির উদ্দীন, অধ্যাপক মুবিনুর রহমান, জাহেদুল হক চৌধুরী, ফজলুল কাদের চৌধুরীসহ বিভিন্ন নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খালের বাঁধ ভাঙন এলাকা পরিদর্শন শেষে খানখানাবাদ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন মন্ত্রী আসাদুল হাবিব। উল্লেখ্য, সম্প্রতি টানা বর্ষণে পাহাড়ি ঢল ও সমুদ্রের জোয়ারের প্রভাব সৃষ্ট বন্যায় বাঁশখালীতে হাজার হাজার কাঁচাঘর-বাড়ী, কৃষি জমির ফসল, বীজতলা, ক্ষেতখোলা, পুকুর, মাছের ঘের মুরগীর খামার, প্লাবিত হওয়ার হওয়ায় লাখ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে, নিঃস্ব হয়ে পড়ে শত শত পরিবার। এরইমধ্যে কিছু কিছু এলাকা থেকে পানি কমলেও এখনও পানিবন্দী রয়েছে অনেক এলাকা।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন