ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

সলঙ্গায় মা জেনারেল হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত


কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া  photo কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া
প্রকাশিত: ১৫-৭-২০২৬ বিকাল ৫:৯

সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় অবস্থিত 'মা জেনারেল হাসপাতাল'-এর উদ্যোগে সুজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল মাঠে দিনব্যাপী এক বিশাল ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ই জুলাই ) সলঙ্গা থানার নলকা ইউনিয়নসহ  আশে পাশের এলাকার দুস্থ, অসহায় ও সাধারণ মানুষকে বিনামূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা দেওয়া হয়। 

​মেডিকেল ক্যাম্পে মেডিসিন, গাইনি, শিশু ও হৃদরোগসহ বিভিন্ন বিষয়ের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দল দিনব্যাপী প্রায় শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

এছাড়া ক্যাম্পের পক্ষ থেকে রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।​হাসপাতাল কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় আয়োজিত এই ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নুরুল ইসলাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​হাসপাতাল কর্তৃপক্ষ জানান, "সামাজিক দায়বদ্ধতা থেকে এলাকার দরিদ্র ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

এলাকার সাধারণ মানুষের সুবিধার্থে মা জেনারেল হাসপাতালের পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক ও ফ্রি চিকিৎসাসেবা কার্যক্রম আরও বড় পরিসরে অব্যাহত থাকবে।

​বিনামূল্যে এমন উন্নত চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে এলাকার সাধারণ ও নিম্নআয়ের মানুষ অত্যন্ত আনন্দ প্রকাশ করেছেন। এবং হাসপাতাল কর্তৃপক্ষের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত