জেলা পরিষদের উদ্যোগে কুতুবদিয়ায় ৫০০ বন্যাদুর্গত পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কর্মহীন নিম্ন আয়ের ৫০০ পরিবারের মাঝে জেলা পরিষদের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেন কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান। সভাপতিত্ব করেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার সুইটি।
ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য।
অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) সাকিব উল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইকবাল হাসান, উপজেলা বিএনপির আহ্বায়ক ছৈয়দ আহমদ চেয়ারম্যান, সদস্য সচিব এম এ সালাম কুতুবীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরেন এবং দুর্যোগ মোকাবিলায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
বক্তব্য দিতে গিয়ে ১৯৯১ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের স্মৃতি স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী। দ্বীপবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের কথা বলতে গিয়ে তাঁর চোখ অশ্রুসজল হয়ে ওঠে। তিনি বলেন, “টেকসই বেড়িবাঁধের কথা সবাই বলে, কিন্তু আজও টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হয়নি। কুতুবদিয়ার দুই লক্ষাধিক মানুষের নিরাপদ জীবন নিশ্চিত করতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ তাদের ন্যায্য অধিকার।”
পরে তিনি ইসলামিয়া ফাযিল মাদ্রাসা মাঠে প্রস্তাবিত প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন চারতলা একাডেমিক ভবন-কাম-সাইক্লোন শেল্টারের স্থান পরিদর্শন করেন। একই দিন তিনি উপজেলার বিভিন্ন প্লাবিত ও ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের খোঁজখবর নেন।
স্থানীয় সূত্র জানায়, জেলা পরিষদের দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে জেলা পরিষদের সহায়তা নিয়ে নিয়মিত ছুটে যাচ্ছেন।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান