ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

‎পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ


সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি photo সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৭-২০২৬ বিকাল ৫:২০

ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নে পদ্মা নদীর তীব্র ভাঙনে চরম বিপর্যয় নেমে এসেছে। গত কয়েক দিনের টানা বৃষ্টি ও নদীর শক্তিশালী স্রোতে ইউনিয়নের শয়তানখালী ও মুন্সিরচর এলাকায় ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে।
‎
‎ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে অন্তত ২০টি বসতবাড়ি, একটি ইটভাটা, বেশ কিছু দোকানপাট, কয়েক কিলোমিটার পাকা রাস্তা এবং বিস্তীর্ণ ফসলি জমি। হঠাৎ শুরু হওয়া এই নদীভাঙনে নিঃস্ব হয়ে পড়েছেন নদীপাড়ের শত শত মানুষ। স্থানীয়দের দাবি, আকস্মিক এই দুর্যোগে ওই এলাকায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
‎
সরেজমিনে ঢেউখালী ইউনিয়নের ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখা গেছে তীব্র আতঙ্ক। প্রতিদিনই পদ্মা নতুন নতুন বসতভিটা ও আবাদি জমি গ্রাস করছে। ভাঙন এতই দ্রুত ঘটছে যে, অনেকে ঘরের মালামাল সরানোরও সুযোগ পাচ্ছেন না। নদীভাঙনের আতঙ্কে নদীর তীরবর্তী বহু পরিবার তাদের ঘরবাড়ি ভেঙে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। মাথা গোঁজার ঠাঁই হারানোর শঙ্কায় দিন কাটছে শত শত মানুষের।
‎
‎স্থানীয় বাসিন্দা জয়নাল বেপারী নিজের ক্ষোভ ও আর্তনাদ প্রকাশ করে বলেন, চোখের সামনে অনেকের পাকা বাড়ি নদী কেড়ে নিয়ে গেল। ফসলি জমির তো কোনো হিসাবই নেই। অবিলম্বে নদীর পাড় বাঁধাই (নদীশাসন) না করলে আমাদের আর রক্ষা নেই। আমরা এখন কোথায় দাঁড়াব? ভাঙনকবলিত এলাকার মানুষের অভিযোগ, প্রতিবছর বর্ষা মৌসুম এলেই ভাঙন ঠেকাতে সাময়িক কিছু ব্যবস্থা নেওয়া হলেও স্থায়ী কোনো সমাধান করা হয়নি। এবারও ভাঙনের তীব্রতা বাড়ায় তারা দীর্ঘমেয়াদি নদীশাসনের উদ্যোগ গ্রহণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দ্রুত পুনর্বাসন ও জরুরি আর্থিক সহায়তার জোর দাবি জানিয়েছেন।
যোগাযোগ করা হলে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফ শাওন পরিস্থিতির সত্যতা নিশ্চিত করে বলেন, পদ্মার ভাঙনের বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি। সার্বিক পরিস্থিতি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এখানে দ্রুত স্থায়ী নদীশাসনের কাজ বাস্তবায়ন করা না হলে প্রতিবছরই ভাঙনের তীব্রতা বাড়বে। আশা করছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুতই এ বিষয়ে কার্যকর ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন