মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ
নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আবারও বিবাদমান জমিতে রোপণ করা প্রায় অর্ধশতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বুধবার (১৫ জুলাই) গভীর রাতে উপজেলার প্রসাদপুর বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
এর আগে গত ৭ জুলাইও একই জমিতে রোপণকৃত প্রায় অর্ধশতাধিক গাছ কেটে ফেলে অভিযুক্তরা। মাত্র এক সপ্তাহের ব্যবধানে আবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটানো হয়েছে বলে ভুক্তভোগীর অভিযোগ। এ ঘটনায় বর্তমানে মান্দা সদর ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে একটি মামলা চলমান রয়েছে।
ভুক্তভোগী হলেন, উপজেলার কামারকুড়ি গ্রামের মৃত তমিজ উদ্দিন মন্ডলের ছেলে বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সহিদুল ইসলাম। অন্যদিকে অভিযুক্ত হলেন, একই গ্রামের মৃত আক্তার হামিদ সোনারের ছেলে মতিউর রহমান (৩২)।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কামারকুড়ি মৌজার ১৫৯ নম্বর খতিয়ানের ৭৩২ দাগের ২০ শতাংশ জমি নিয়ে উভয়পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। জমিটি ক্রয় করার পর থেকে আজ অবধি ভুক্তভোগী সহিদুল ইসলামই তা ভোগদখল করে আসছেন এবং সেখানে মেহগনিসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করেছিলেন। কিন্তু অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ওই জমির একপাশ দিয়ে জোরপূর্বক রাস্তা বের করার পাঁয়তারা করছে।
এরই ধারাবাহিকতায় গত ৭ জুলাই রাতে বিবাদীরা ওই জমিতে রোপণ করা প্রায় ৫৫টি ইউক্যালিপটাস গাছ কেটে সাবাড় করে ফেলে। এর আগেও তারা একই ধরনের ক্ষতিসাধন এবং প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বুধবার (১৫ জুলাই) রাতে আবারও মেহগনি ও ইউক্যালিপটাসের প্রায় ৫০টি চারা গাছ কেটে ফেলা হয়।
এ ব্যাপারে ভুক্তভোগী সহিদুল ইসলাম বলেন, “বিবাদীরা আমার ক্রয়কৃত জমির দাতা বা গ্রহীতা কোনোটিই নয়। তারা সম্পূর্ণ অন্যায়ভাবে আমার জমির ওপর দিয়ে রাস্তা নেওয়ার দাবি করে আসছে। রাস্তা না দেওয়ায় তারা বিভিন্ন সময় আমার ওপর অত্যাচার করছে। ইতিপূর্বেও তারা রাতের অন্ধকারে আমার দোকানঘরের দেয়াল ভেঙে রাস্তা বের করার চেষ্টা করেছিল। সেখানে ব্যর্থ হয়ে এবার তারা আমার রোপণ করা গাছগুলো কেটে ফেলেছে। আমি প্রশাসনের কাছে এর সঠিক বিচার চাই।”
এদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মতিউর রহমান গাছ কাটার বিষয়টি অস্বীকার করে বলেন, “আমাদের হেনস্তা করতেই বারবার এমন মিথ্যা অভিযোগ করা হচ্ছে। গাছ কাটার বিষয়ে আমরা কিছুই জানি না।”
এ বিষয়ে মান্দা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, “পূর্বে গাছ কাটার ব্যাপারে একটি অভিযোগ পেয়েছিলাম। তবে নতুন করে আবারও গাছ কাটার বিষয়ে এখনও বিস্তারিত কিছু আমার জানা নেই।”
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন