ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ১৫-৭-২০২৬ বিকাল ৫:২৫

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট সাম্প্রতিক বন্যায় চট্টগ্রামে  হাটহাজারী উপজেলার শুধু জনজীবনই নয়, কৃষি ও মৎস্য খাতেও নেমে এসেছে বড় ধরনের বিপর্যয়।

পানিবন্দি থাকার পাশাপাশি উপজেলা প্রায় প্রাথমিকভাবে ১৭০টি  পুকুর-ঘের এবং ২৬৯ হেক্টরের বেশি কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক হিসাবে মাছ ও ফসলে শত কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাব নিতে এবং ক্ষতিগ্রস্ত কৃষক ও মৎস্যচাষিদের পুনর্বাসনের প্রস্তুতি শুরু করেছে সংশ্লিষ্ট বিভাগ।

প্রাথমিক হিসাবে মাছ ও ফসলে কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাব নিতে এবং ক্ষতিগ্রস্ত কৃষক ও মৎস্যচাষিদের তালিকা তৈরি করা হচ্ছে।

উপজেলা কৃষি অধিদপ্তরের সুত্রে জানা যায়, ‘ উপজেলা ১৪ইউনিয়ন ১টি পৌরসভা ও ১টি সিটি কর্পোরেশন ওয়ার্ডে মধ্যে  বেশ কয়েকটি ইউনিয়ন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সবজি ৮৫ হেক্টর,আমন বীজতলা ৮০হেক্টর আউশ ধান ৯৫ হেক্টর ব্যাপক ক্ষতি হয়েছে। 

উপজেলা কৃষি কর্মকর্তা মো:মেঝবাহ উদ্দীন জানান,বন্যা ও পাহাড়ি ঢলে আমাদের উপজেলার  সব এলাকায় কম বেশী ক্ষতিগ্রস্ত হলেও  মির্জাপর, গুমানমর্দন, ফতেপুর,ধলই, ইউনিয়ন  পৌরসভার মধ্যে প্রাথমিকভাবে  ক্ষতক্ষতি বেশী লক্ষনীয়।  প্রাথমিকভাবে আমাদের ক্ষয়ক্ষতি পরিমান আনুমানিক ৬কোটি টাকা।

এদিকে  উপজেলা মৎস্য অধিদপ্তর সুত্রে জানা যায়,  অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে ৮টি ইউনিয়নে ক্ষতিগ্রস্ত  ২২.৭৮হেক্টর পুকুরের আয়তনে ১৭০টি মাছের পুকুর তলিয়ে যাওয়ায় আনুমানিক  ৯০.৯৯ মেট্রিকটন মাছ ভেসে  যায়। হালদার পোনা সহ অন্য পোনার পরিমান ৬৬ হাজার টি পোনা ভেসে যায়।  আনুমানিক মুল্য ক্ষয় ক্ষতির পরিমাণ  ১ কোটি ৯৬লাখ  টাকা

এই বিষয়ে  উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শওকত আলী বলেন, "অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে উপজেলার ৮টি ইউনিয়নের ১৭০টি মাছের পুকুর প্লাবিত হয়েছে। এতে প্রায় ৯০ দশমিক ৯৯ মেট্রিক টন মাছ ভেসে গেছে। হালদা তীরের রেণু পোনা উৎপাদনকারী হ্যাচারিগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত মৎস্যচাষীদের তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং সরকারের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।"

এমএসএম / এমএসএম

নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা

শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন

নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি

কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি

নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ

ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

খালিয়াজুরীতে এক রাতে ৯ গরু চুরি, আতঙ্কে কৃষক

বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান

আত্রাইয়ে প্রেমে ব্যর্থ হয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা

পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুই প্রতিষ্ঠানে বেতন ভাতা নেওয়া সহ একাধিক অনিয়মের অভিযোগ