ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট


পাঁচবিবি,  প্রতিনিধি photo পাঁচবিবি, প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৭-২০২৬ রাত ৮:১৮
"বৃষ্টি আসলেই আতঙ্ক: ভিজে রাত কাটে ৭০ বছর বয়সী মনোয়ারার"— এমন শিরোনামে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মালিদহ গ্রামের মৃত গোলাম মোস্তফার বিধবা স্ত্রী মনোয়ারা বেগম (৭০) কে নিয়ে একটি মানবিক প্রতিবেদন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হয়। খবরটি প্রকাশের পর অসহায় এই বৃদ্ধার পাশে দাঁড়িয়েছেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ও আগামী উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী জিয়াউল ফেরদৌস রাইট।
১৫ জুলাই রোববার বিকেলে তিনি সরাসরি মালিদহ গ্রামে মনোয়ারা বেগমের জরাজীর্ণ বাড়িতে যান। সেখানে বৃদ্ধার দুর্দশার কথা শুনে তাৎক্ষণিকভাবে তার ঘরের ছাউনির জন্য ১ বান্ডিল ঢেউটিন প্রদান করেন।
এসময় জিয়াউল ফেরদৌস রাইট বলেন, "পত্রিকায় খবরটি দেখে আর ঘরে বসে থাকতে পারিনি। একজন মা যখন বৃষ্টিতে ভিজে রাত কাটায়, তখন সমাজের বিত্তবানদের চুপ করে থাকা উচিত নয়। মনোয়ারা চাচী আমার মায়ের বয়সী। তার মাথার উপর একটা ছাউনির ব্যবস্থা করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সমাজের সকলের উচিত এমন অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমি নির্বাচনে জয়ী হই বা না হই, মানুষের সেবা করেই যেতে চাই।"
ঢেউটিন পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ৭০ বছরের বৃদ্ধা মনোয়ারা বেগম। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, "বাবা, অনেকদিন ধরে বৃষ্টি হলেই ভিজে যায়। রাতভর বসে থাকতাম। কেউ খোঁজ নেয় নাই। পেপারে খবর ছাপার পর তুমি আসলে। আল্লাহ তোমার ভালো করুক বাবা। এখন আর বৃষ্টিরে ভিজা লাগবো না।
স্থানীয়রা জানান, স্বামী মারা যাওয়ার পর থেকে বিধবা মনোয়ারা বেগম চরম অর্থকষ্টে দিন পার করছেন। ভাঙা ঘরে একাই বসবাস করেন।
উপস্থিত এলাকাবাসী ও বিএনপি নেতাকর্মীরা জিয়াউল ফেরদৌস রাইটের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদ রাজু, পাঁচবিবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজল কুমার দাস, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মেদেহী হাসান।

Aminur / Aminur

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার