সুন্দরবনে ফেরার সময় বারবার কাত হয়ে পড়ছিল বাঘিনীটি
সুন্দরবনে একটি বাঘিনী অবমুক্ত করা হয় ১২ জুলাই। চোরা শিকারিদের পাতা ফাঁদে আটকে আহত বাঘিনীটিকে উদ্ধারের পর সুস্থ করে অবমুক্ত করার ঘটনা বাংলাদেশের বন্য প্রাণী সংরক্ষণের ইতিহাসে এটিই প্রথম।
তবে ওই দিন আন্ধারমানিক ইকোট্যুরিজম কেন্দ্রের অদূরে সুন্দরবনের শ্যালা নদীর তীরে প্রাণীটিকে যে অবস্থায় এবং যে পরিবেশের মধ্যে ছাড়া হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক প্রটোকল যথাযথভাবে মানা হয়নি বলে অভিযোগ তুলেছেন কেউ কেউ।
বাঘিনী শুরুর দিকে একটু দুর্বল থাকলেও পরে আমরা বনের ভেতর গিয়ে তার হেঁটে যাওয়ার ছাপ লক্ষ করি। সে প্রায় দেড় শ মিটার পথ হেঁটেছে। ধীরে ধীরে চলৎশক্তি ফিরে পাচ্ছে।সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী
বাঘিনীটি অবমুক্ত করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, নিজ শক্তিতে বাঘিনীটি ঠিকমতো দাঁড়াতে পারছে না। হাঁটার সময় ডানে-বাঁয়ে প্রায় ঢলে পড়ে যাচ্ছিল।
অনেক মানুষের হইচই, ইঞ্জিন ও ড্রোনের শব্দের মধ্যে বাঘিনীটিকে অবমুক্ত করা হয় বেলা একটার দিকে। প্রাণীটির বনে ফেরার ছবি ও ভিডিও ধারণ করার সুবিধার্থে অনেকের কথামতো বাঘিনীকে প্রথমে তীর থেকে প্রায় ২০০ মিটার আগে মাঝনদীতে ছাড়ার সিদ্ধান্ত হয়েছিল। তবে বন বিভাগ সিদ্ধান্ত পরিবর্তন করে তীরে অবমুক্ত করে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘বাঘিনী শুরুর দিকে একটু দুর্বল থাকলেও পরে আমরা বনের ভেতর গিয়ে তার হেঁটে যাওয়ার ছাপ লক্ষ করি। সে প্রায় দেড় শ মিটার পথ হেঁটেছে। ধীরে ধীরে চলৎশক্তি ফিরে পাচ্ছে।’ তবে বাঘিনীকে আরও কিছুক্ষণ পর ছাড়লে বোধ হয় ভালো হতো বলে তিনি মনে করেন। আট বর্গমাইলজুড়ে ক্যামেরা বসানো হয়েছে (ক্যামেরা ট্র্যাপিং) উল্লেখ করে রেজাউল করিম বলেন, তাঁরা আশা করছেন, সেখানে আরও ভালো কিছু দৃশ্য দেখতে পাবেন।
কী ঘটেছিল সেদিন
সুন্দরবনের আন্ধারমানিক ইকোট্যুরিজম কেন্দ্রের অদূরে শ্যালা নদীর তীরে বাঘিনীটি অবমুক্তের সময় সেখানে উপস্থিত ছিলেন এই প্রতিবেদক। এর আগে ওই দিন সকাল সাড়ে ছয়টার পর মোংলা জেটি থেকে দুটি লঞ্চ ছাড়ে। একটিতে খাঁচাবন্দী বাঘিনীকে রাখা হয়। ওই লঞ্চে ছিলেন বন বিভাগের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা। অপর লঞ্চে ছিলেন সাংবাদিক, কনটেন্ট ক্রিয়েটর ও ফটোগ্রাফাররা। দুপুর ১২টায় শ্যালা নদী ধরে আন্ধারমানিক ইকোট্যুরিজম সেন্টারের পাশে পৌঁছায়।
সেখানে ছোট ছোট স্পিডবোটে ক্যামেরা হাতে ছিলেন অনেকে। ছিলেন বন্য প্রাণী গবেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বন বিভাগের কর্মকর্তারা। এ সময় তিন থেকে চারটি ড্রোন শব্দ করে উড়ছিল বাঘিনীকে বহন করা লঞ্চের চারপাশে। মানুষের কোলাহল ও ইঞ্জিনের শব্দে বাঘিনীটির নামার মতো পরিবেশ ছিল না।একপর্যায়ে বাঘিনীর পরিচর্যার দায়িত্বে থাকা বন বিভাগের চিকিৎসক হাতেম সাজ্জাদ জুলকারনাইন ও মফিজুর রহমান চৌধুরী খাঁচার মুখ খুলে দেন। বাঘিনীটি এক পলকের জন্য চারপাশে তাকিয়ে আবার খাঁচার মধ্যে ঢুকে যায়। অপেক্ষা বাড়তে থাকে। স্বেচ্ছায় না নামলেও বাঘিনীটিকে খাঁচা থেকে নামাতে চারপাশ থেকে নানাজন নানা কথা বলতে শুরু করেন। বেলা একটার দিকে বন্য প্রাণী সংরক্ষণ নিয়ে কাজ করা সংগঠন ওয়াইল্ড টিমের তিন সদস্য বাঘিনীকে নামাতে সাহায্য করেন। তীরে নামার পর প্রাণীটি ডানে-বাঁয়ে দুলতে থাকে। পায়ের ওপর শক্ত করে দাঁড়াতে বেগ হতে হচ্ছিল। মিনিটখানেকের মধ্যে সে বনে ঢুকতে সক্ষম হয়।য়াইল্ড টিমের প্রধান নির্বাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সাবেক অধ্যাপক আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমি শুনেছি রাত তিনটার দিকে এটাকে অচেতন করা হয়েছে। সকাল থেকে সে পানি ও খাবার কিছুই খায়নি। ভ্যাপসা গরমে খাঁচার মধ্যে প্রায় ১০ ঘণ্টা অবস্থান করছিল। আমরা দূর থেকে দেখতে পাচ্ছিলাম তাকে বিভিন্নভাবে বের করার চেষ্টা করা হচ্ছিল।’ তিনি আশা করেন, এ কয়েক দিনে বাঘিনীটি সবল হয়েছে এবং তার বিচরণ এলাকা বুঝে নিয়েছে।
Parna / Parna
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন
সীমান্তে থামছে না বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবি'র কড়া নজরদারি ও সতর্ক অবস্থান
কুষ্টিয়ার বারখাদায় বিডিএস জরিপে ঘুষ গ্রহণের অভিযোগ, তদন্তের আশ্বাস
ধনবাড়ীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার, নিরাপত্তা জোরদারের আশ্বাস
নূরানী তালী'মুল কোরআন বোর্ড এর কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা