ঢাকা বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

নওগাঁয় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু


শেখ নয়ন ফয়েজী  নওগাঁ জেলা পূর্ব photo শেখ নয়ন ফয়েজী নওগাঁ জেলা পূর্ব
প্রকাশিত: ১৬-৭-২০২৬ দুপুর ১:২৬

নওগাঁয় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের ৯দিন ব্যাপী রথযাত্রা উৎসব শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬জুলাই) সকাল ১০টায় শহরের শ্রীশ্রী বুড়া কালিমাতা মন্দির কমিটির আয়োজনে এ রথযাত্রা শুরু হয়।

এ উপলক্ষে মন্দির প্রাঙ্গণে ধর্মীয় পাক পরিক্রমাসহ বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় রথযাত্রার অনুষ্ঠান মালা। ভক্তের উলুধ্বনি আর শঙ্খ-কাশরের শব্দে পুরো এলাকা যেন উৎসবে মেতে ওঠে। ঢাক-ঢোল বাদ্য, শঙ্খ ও উলুধ্বনি দিয়ে জগন্নাথ বলরাম-সুভদ্রাকে রথারোহন করানো হয়।

এরপর শ্রীশ্রী বুড়া কালিমাতা মন্দিরের কিছু দুরে একটি পুরাতন মাঠ থেকে প্রথম টানের মধ্য দিয়ে রথযাত্রা অনুষ্ঠানের শুরু হয়ে মন্দির প্রাঙ্গনে এসে শেষ হয়। এদিন বিকেল ৫ টায় রথযাত্রার দ্বিতীয় টান দেওয়া হবে। এবং আগামী ২৪জুলাই উল্টো টানের মধ্য দিয়ে ৯দিন ব্যাপী এই রথযাত্রা উৎসব শেষ হবে। রথযাত্রায় হাজার হাজার নারী-পুরুষের সমাগম হয়। 

জানা যায়, পুণ্য তিথিতে নিজ নিজ রথে প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা শোভাযাত্রা সহকারে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে নিজ মন্দির থেকে সপ্তাহকালের জন্য মাসির বাড়ি গমন করেন। এই বেড়াতে যাওয়ার উৎসবই রথযাত্রা। হিন্দুশাস্ত্র মতে রথের দড়ি টানলে পুণ্যলাভ হয়। তারই ধারাবাহিকতায় সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথ দেবের এই রাথযাত্রা পালিত। রথের দড়ি টানার সময় বাঁ পাশে একদল, ডান পাশে একদল, সামনে একদল এবং পেছনের দিকে একদল, আর শ্রী চৈতন্য মহাপ্রভু মাঝখানে থাকতেন। 

এ উৎসব উপলক্ষে সেখানে বসেছে গ্রামীণ মেলা। জেলার বিভিন্ন স্থান থেকে রথাযাত্রা উৎসব দেখতে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষের আগমন ঘটেছে। এছাড়া অন্যান্য ধর্মাবলম্বীরাও এসেছে এ অনুষ্ঠান দেখতে। 

রথযাত্রার স্বাগত বক্তব্য দিয়ে শুভ সূচনা করেন নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন। এসময় উপস্থিত ছিলেন শ্রীশ্রী বুড়া কালিমাতা মন্দির কমিটির সভাপতি নিরোদ বরন সাহা চন্দন, সহ-সভাপতি শিশির কুমার দাস, সাধারণ সম্পাদক অখিল চন্দ্র ঘোষ, যুগ্ন সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও আখড়াবাড়ি মন্দির কমিটির দপ্তর সম্পাদক সুবল চন্দ্র মন্ডল, পরিচালনা কমিটির হিরেন সরকার ও বৈদ্যনাথ দাস, কার্যনির্বাহী সদস্য স্বপন ঘোষ, রবীন্দ্র নাথ সরকার, মধুসূদন কুন্ডুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার হাজারো ভক্তবৃন্দ। । 

শ্রীশ্রী বুড়া কালিমাতা মন্দির কমিটির সভাপতি নিরোদ বরণ সাহা চন্দন বলেন, রথযাত্রার আগে হরিনাম সংকীর্তন, বিশ্ব শান্তি ও মঙ্গল কামানায় গীতা পাঠ করা হয়। দেশ স্বাধীনের আগ থেকে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব হয়ে আসছে। ৯ দিন ব্যাপী গ্রামীন মেলায় বিভিন্ন মিষ্টান্ন ও বিনোদনের জন্য বিভিন্ন রাইডস রয়েছে। আগামী ২৪জুলাই উল্টো টানের মধ্য দিয়ে এই রথযাত্রা উৎসব শেষ হবে। 

এমএসএম / এমএসএম

শরণখোলায় স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু: নিথর দেহের পাশে কাঁদছিল দুই মাসের শিশু, চিরকুট উদ্ধার

আলফাডাঙ্গায় জুলাই শহিদ দিবস পালিত

জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার, গ্রেফতার ২

গজারিয়ায় ৪১নং গোসাইরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ শিক্ষার্থী পেলেন ট্যালেন্টপুল বৃত্তি

সুন্দরবনে মাছের নিরাপদ প্রজনন: চোরাশিকার ঠেকাতে ১০ খালের মুখ বন্ধ করল বন বিভাগ

জাতীয়করণের ৮ বছর পরও জনবল সংকটে ধুঁকছে কর্ণফুলী সরকারি কলেজ

মাদক সেবনে বাধা দেওয়ায় কবিরহাটে ব্যবসায়ী খুন

পত্নীতলায় নারী মাদক ব্যবসায়ী আটক

কাউখালীতে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় চালক নিহত

ফাইনালে আর্জেন্টিনা: চাঁদপুরে সমর্থকদের বাঁধভাঙ্গা উচ্ছ্বাস

আত্রাইয়ে ইউএনও’র নেতৃত্বে মোবাইল কোর্ট: ৭০ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস

আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় 'জুলাই শহীদ দিবস' উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত