ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

রাণীনগরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত


রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি photo রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৭-২০২৬ দুপুর ১:২৭

নওগাঁর রাণীনগরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জুলাই শহীদ দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে রাণীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জুলাই বিপ্লবের বীরত্বগাথা,শহীদদের আত্মত্যাগ এবং রাষ্ট্র সংস্কারে তরুণদের ভূমিকার কথা স্মরণ করা হয়।

অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই গণ-অভ্যুত্থানে রাণীনগর উপজেলার বীরত্বপূর্ণ ভূমিকা রাখা দুই আহত জুলাই যোদ্ধা আরিফুল ইসলাম এবং নাফিউল ইসলাম । এছাড়াও উপজেলার বিভিন্ন পর্যায়ের অন্যান্য জুলাই যোদ্ধারাও সভায় অংশ নেন। প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের পক্ষ থেকে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।​আলোচনা সভায় উপজেলা প্রশাসন,পুলিশ প্রশাসন এবং স্থানীয় রাজনৈতিকও অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মোঃ রাকিবুল হাসান উপজেলা নির্বাহী কর্মকর্তা নাবিলা ইয়াসমিন সহকারী কমিশনার (ভূমি) রাণীনগর থানা অফিসারইনচার্জ জাকারিয়া মন্ডল।​বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ মোসারব হোসেন সাধারণ সম্পাদক,রাণীনগর উপজেলা বিএনপি​মেজবাউল হক লিটন সাংগঠনিক।

সম্পাদক,উপজেলা বিএনপি ​নয়ন খান লুলু যুগ্ম সাধারণ সম্পাদক,উপজেলা বিএনপি ​জিল্লুর রহমান কোষাধ্যক্ষ,উপজেলা বিএনপি ​মোজাক্কির হোসেন ভারপ্রাপ্ত আহ্বায়ক,উপজেলা যুবদল ​মতিউর রহমান উজ্জল আহ্বায়ক,উপজেলা স্বেচ্ছাসেবক দল ​মাহামুদ হাসান বেলাল সদস্য সচিব, উপজেলা স্বেচ্ছাসেবক দল ​জাহিদ হাসান শিমুল আহ্বায়ক, উপজেলা ছাত্রদল।

​আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই বিপ্লবের শহীদদের রক্ত এবং যোদ্ধাদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। আহত যোদ্ধাদের সুচিকিৎসা এবং পুনর্বাসনে প্রশাসন ও সমাজকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে হয়। 

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে