ইফার উদ্যোগে ধুনটে শহীদ আবু সাঈদকে স্মরণে দোয়া মাহফিল
ইসলামিক ফাউন্ডেশন (ইফা) ধুনটের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদের প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং তাঁদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মীর আরিফের সভাপতিত্বে এবং মডেল কেয়ারটেকার আব্দুল হালিমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন বগুড়া জেলা কার্যালয়ের মাস্টার ট্রেইনার মো. শাহ আলম।
প্রধান অতিথির বক্তব্যে মো. শাহ আলম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি শহীদদের রূহের মাগফিরাত কামনা করেন এবং আন্দোলনে আহত, অসুস্থ ও পঙ্গুত্ববরণকারীদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ধুনট ইসলামিক ফাউন্ডেশন শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মাওলানা সানাউল্লাহ, সাধারণ সম্পাদক আলহাজ আনোয়ার হোসাইনসহ ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা, শিক্ষক, ইমাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এমএসএম / এমএসএম
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন
সীমান্তে থামছে না বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবি'র কড়া নজরদারি ও সতর্ক অবস্থান
কুষ্টিয়ার বারখাদায় বিডিএস জরিপে ঘুষ গ্রহণের অভিযোগ, তদন্তের আশ্বাস
ধনবাড়ীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার, নিরাপত্তা জোরদারের আশ্বাস
নূরানী তালী'মুল কোরআন বোর্ড এর কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা
খাশিয়াল ইউপি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী অনিরুদ্ধ দাশ অণি
Link Copied