ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

দেশে ফেরা হলোনা বড়লেখার ইতালি প্রবাসী ফখরুলের, আকাশপথে মৃত্যু


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৭-২০২৬ দুপুর ১:২৯

জীবিকার তাগিদে নিজের সোনালি যৌবন আর রঙিন বসন্তগুলো বিসর্জন দিয়েছিলেন সুদূর ইতালির মাটিতে। বুকভরা স্বপ্ন আর দুচোখভরা আশা নিয়ে বছরের পর বছর হাড়ভাঙা পরিশ্রম করেছেন শুধু পরিবারের মুখে একটুখানি অনাবিল হাসি ফোটানোর জন্য। দীর্ঘ ৭ বছর প্রবাসজীবনের সেই ক্লান্তিময় অধ্যায়ের ইতি টেনে অবশেষে হাসিমুখে আপনজনদের কাছে ফিরছিলেন তিনি।
কিন্তু ভাগ্যের কী নির্মম ও হৃদয়বিদারক পরিহাস—যে প্রিয় চেনা উঠোনে পা রাখার কথা ছিল আনন্দের ঢেউ তুলে, সেখানে আজ বইছে কান্নার রোল। নিজের আপন ঠিকানায় আর জীবিত ফেরা হলো না তাঁর; মাঝ আকাশেই থমকে গেল রেমিট্যান্সযোদ্ধা ফখরুল ইসলামের স্বপ্নময় জীবনের গল্প।

জানা যায়, দীর্ঘ ৭ বছরের প্রবাস জীবন শেষে গত ১৭ জুন ইতালি থেকে বাংলাদেশে আপনজনদের কাছে ফিরতে তুর্কি এয়ার লাইনসের একটি ফ্লাইটে দেশের উদ্দেশে রওনা দেন তিনি। হঠাৎ বিমানের ভেতরেই গুরুতর অসুস্থ হয়ে পড়লে জরুরি ভিত্তিতে জর্জিয়ায় অবতরণ বিমানটি। সেখানে একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হয় তাকে কিন্তু দীর্ঘ ২৮ দিন চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার (১৪ জুলাই) রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রেমিট্যান্সযোদ্ধা ফখরুল ইসলাম। ফখরুল ইসলাম মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের মহুবন্দ গ্রামের মোকাম বাড়ির আব্দুল অকিদের ছেলে। 

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে ইতালিতে সুনামের সঙ্গে বসবাস ও কর্মজীবন পার করছিলেন ফখরুল। স্ত্রী ও চার বছরের ছেলে সন্তানের সঙ্গে আনন্দঘন সময় কাটাতে এবং চিরচেনা জন্মভূমির টানে তিনি দেশের উদ্দেশে রওয়ানা দেন। কিন্তু যাত্রাপথে বিমানের মধ্যেই হঠাৎ তীব্র শারীরিক অসুস্থতা অনুভব করেন তিনি। তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটায় বিমানের পাইলট জরুরি ভিত্তিতে জর্জিয়ার একটি বিমানবন্দরে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। অবতরণের পর স্থানীয় চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে সেখানেই তাঁর জীবনের চিরসমাপ্তি ঘটে।

তার এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে বড়লেখার মহুবন্দ পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। প্রবাসীর বাড়ির আঙিনায় এখন কেবলই স্বজনদের বুকফাটা আর্তনাদ আর প্রতিবেশীদের চোখের জল। যে মানুষটি নিজের সুখ-আহ্লাদ বিসর্জন দিয়ে বিদেশের মাটিতে দিনরাত পরিশ্রম করেছেন, সেই প্রিয় ফখরুলের নিথর দেহটি এখন কফিনবন্দি হয়ে ফিরছে স্বজনদের কোলে। প্রবাসের দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের এমন বেদনাদায়ক বিদায় কিছুতেই মেনে নিতে পারছেন না এলাকাবাসী ও স্বজনরা।

ফখরুল ইসলামের খালাতো ভাই আশরাফুল পারভেজ সিপন মৃত্যুর খবরটি নিশ্চিত করে বুধবার বিকেলে জানান, মঙলবার বাংলাদেশ সময় রাত ১১ টায় জর্জিয়ায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এখন লাশ দেশে আনার ব্যাপারে বিভিন্ন দপ্তরর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে । পাশাপাশি তিনি সরকারের বিশেষ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রীর সহযোগিতা কামনা করছেন।

এমএসএম / এমএসএম

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন

সীমান্তে থামছে না বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবি'র কড়া নজরদারি ও সতর্ক অবস্থান

কুষ্টিয়ার বারখাদায় বিডিএস জরিপে ঘুষ গ্রহণের অভিযোগ, তদন্তের আশ্বাস

ধনবাড়ীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার, নিরাপত্তা জোরদারের আশ্বাস

নূরানী তালী'মুল কোরআন বোর্ড এর কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা

খাশিয়াল ইউপি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী অনিরুদ্ধ দাশ অণি