বান্দরবানে জুলাই শহীদ দিবসে বান্দরবানে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন ও বর্ণাঢ্য র্যালি
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে বান্দরবানে নানা কর্মসূচির মধ্য দিয়ে স্মরণ করা হয়েছে বীর শহীদদের। আজ ১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার বান্দরবান জেলা প্রশাসনের উদ্যোগে এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বান্দরবান-৩০০ আসনের মাননীয় সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি।
শ্রদ্ধা নিবেদন ও র্যালি সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বান্দরবানে জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী। অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:
মোঃ সামিউল ফেরদৌস, জেলা প্রশাসক, বান্দরবান।জনাব মোঃ ওহাবুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার, বান্দরবান।
এছাড়াও র্যালি ও শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন
সীমান্তে থামছে না বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবি'র কড়া নজরদারি ও সতর্ক অবস্থান
কুষ্টিয়ার বারখাদায় বিডিএস জরিপে ঘুষ গ্রহণের অভিযোগ, তদন্তের আশ্বাস
ধনবাড়ীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার, নিরাপত্তা জোরদারের আশ্বাস
নূরানী তালী'মুল কোরআন বোর্ড এর কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা
খাশিয়াল ইউপি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী অনিরুদ্ধ দাশ অণি
Link Copied