ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

দুর্যোগে মানবতার দৃষ্টান্ত, বন্যার্তদের পাশে ‘সোপান’


বেলাল উদ্দিন photo বেলাল উদ্দিন
প্রকাশিত: ১৬-৭-২০২৬ দুপুর ১:৩৩

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া এলাকার শত শত মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়েছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘সোপান’। বন্যার পানিতে ঘরবাড়ি, রান্নাঘর ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ক্ষতিগ্রস্ত হওয়ায় যখন অনেক পরিবার একবেলা খাবার জোগাড় করতেও হিমশিম খাচ্ছিল, তখন তাদের মুখে গরম রান্না করা খাবার তুলে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নেয় সংগঠনটি।

বুধবার দিনব্যাপী পরিচালিত এ মানবিক কার্যক্রমে উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় পাঁচ শতাধিক বন্যাদুর্গত মানুষের মাঝে পুষ্টিকর বিরিয়ানি ও সুপেয় পানি বিতরণ করা হয়। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বন্যার পানি ধীরে ধীরে নেমে গেলেও অধিকাংশ পরিবারের রান্নার পরিবেশ এখনও স্বাভাবিক হয়নি। অনেকের রান্নাঘর ও উনুন পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে। ফলে আর্থিক সামর্থ্য থাকলেও রান্না করে খাবার খাওয়ার সুযোগ ছিল না।

এই বাস্তবতা বিবেচনায় নিয়ে সোপানের স্বেচ্ছাসেবকেরা শুকনো খাবারের পরিবর্তে সরাসরি রান্না করা খাবার বিতরণের সিদ্ধান্ত নেন। দিনব্যাপী কেউচিয়া ইউনিয়নের হাজিরপাড়া, তেমুহনী ইউনিয়নের নয়াবাড়ি এবং সদর ইউনিয়নের ছদাহা এলাকায় পর্যায়ক্রমে রান্না করা খাবার ও সুপেয় পানি পৌঁছে দেওয়া হয়। প্রতিটি স্থানে সুশৃঙ্খলভাবে খাদ্য বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

ত্রাণ পেয়ে তেমুহনী এলাকার এক বাসিন্দা বলেন, “বন্যার পানিতে আমাদের রান্নাঘর ও উনুন নষ্ট হয়ে গেছে। ঘরে চাল-ডাল থাকলেও রান্না করার কোনো উপায় ছিল না। এমন সময়ে একবেলা গরম খাবার পেয়ে আমরা অনেক স্বস্তি পেয়েছি। এই সহযোগিতা আমাদের জন্য অনেক বড় সহায়তা।”

মাঠপর্যায়ে পুরো কার্যক্রমে উপস্থিত থেকে সমন্বয় করেন সংগঠনের সদস্য আছিম, মুনতাসির তানাফ, মিশু ও নাবিল। তাদের পাশাপাশি সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবকেরাও নিরলসভাবে কাজ করেন।

সংগঠনের দায়িত্বশীলরা জানান, দুর্যোগকবলিত মানুষের প্রকৃত প্রয়োজনকে গুরুত্ব দিয়েই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তারা বলেন, “আমরা শুধু ত্রাণ বিতরণ করতে চাইনি; মানুষের প্রয়োজন অনুযায়ী সহায়তা পৌঁছে দিতে চেয়েছি। তাই রান্না করা খাবার ও সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ ও মানবিক সংকটে মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।”

স্থানীয় সচেতন মহল মনে করছেন, দুর্যোগের সময় কেবল শুকনো খাবার নয়, প্রয়োজন অনুযায়ী রান্না করা খাবার পৌঁছে দেওয়ার মতো উদ্যোগ ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ অনেকটাই লাঘব করে। ‘সোপান’-এর এ মানবিক উদ্যোগও বন্যাকবলিত মানুষের কাছে স্বস্তি ও আশার বার্তা হয়ে উঠেছে।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ