ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

পূর্বধলায় মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেল ট্রাক, প্রাণ গেল চালকের


আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা photo আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা
প্রকাশিত: ১৬-৭-২০২৬ দুপুর ১:৩৪
 নেত্রকোণার পূর্বধলায় নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর ট্রাকের চালক ও তার সহকারী (হেলপার) আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় একটি ট্রাক দুমড়ে-মুচড়ে রাস্তার পাশের খাদে ছিটকে পড়ে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৬টা ১০ মিনিটে উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের ইসবপুর এলাকার পালেরঘাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ন-১৭-৯৬৫৮) এবং নেত্রকোণাগামী অপর একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৫-৯২৫১) মহাসড়কে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতায় একটি ট্রাকের সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। এতে চালক স্টিয়ারিংয়ের সঙ্গে আটকে ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহত ট্রাকচালক ও তার সহকারীকে উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠান। খবর পেয়ে শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও পূর্বধলা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরে ট্রাকের ভেতরে আটকে থাকা নিহত চালকের মরদেহ উদ্ধার করা হয়।
শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশ জানায়, নিহত চালকের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তাঁর পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুটি ট্রাক শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর কিছু সময় নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।
 

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে