ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

বরগুনায় মিথ্যা মামলা, মানহানি বক্তব্যর প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন


বরগুনা প্রতিনিধি photo বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৭-২০২৬ দুপুর ১:৩৫

বরগুনার আমতলীতে মিথ্যা মামলা, হামলা ও মানহানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা ও ইউনিয়ন বিএনপির কয়েকজন সাবেক নেতা। তারা নিরপেক্ষ তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। 

আমতলী উপজেলার নুর জাহান ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চাওড়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মো. জুয়েল আজাদ,বিএনপি নেত্রী,মাহমুদ আক্তার হ্যাপি উপস্থিত ছিলেন। এ সময় তার বড় ভাই, সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা আলতাফ হোসেন সহ আমতলী উপজেলা বিএনপি'র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 

লিখিত বক্তব্যে জুয়েল আজাদ মাহমুদা আক্তার হ্যাপি  অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি তাদের প্রায় দুই একর জমি জোরপূর্বক দখল করেন। রাজনৈতিক কারণে দীর্ঘদিন ধরে তাদের পরিবার হয়রানির শিকার হয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি জানান, গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর দখল হওয়া জমি জোরপূর্বক উদ্ধারের চেষ্টা না করে আইনগতভাবে সমাধানের উদ্যোগ নেন তারা। এ বিষয়ে আমতলী থানায় আবেদন করলে স্থানীয়ভাবে একটি সালিশ বোর্ড গঠন করা হয়। গত ১৮ জুন সালিশ বৈঠকে উভয় পক্ষের কাগজপত্র ও রেকর্ড যাচাই করে জমির সীমানা নির্ধারণের সিদ্ধান্ত হয়।

তবে পরবর্তী বৈঠকে পূর্বপরিকল্পিতভাবে ২৫ থেকে ৩০ জন নারী-পুরুষ তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি। এতে তার ছোট ভাই আবুল বসার, ছেলে মাহিমসহ পরিবারের অন্তত ১৫ জন আহত হন। গুরুতর আহত আবুল বসারকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জুয়েল আজাদের দাবি, এ ঘটনায় তার বড় ভাই আলতাফ হোসেন হাওলাদার থানায় মামলা করলেও প্রতিপক্ষ পাল্টা মামলা ও ম্যাজিস্ট্রেট আদালতে ভাঙচুর এবং হামলার অভিযোগে আরেকটি মামলা করেছে, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। বর্তমানে মামলাটি তদন্ত করছে পিবিআই।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, গত ২৫ জুন প্রতিপক্ষ মানববন্ধন করে বিভিন্ন ব্যক্তি ও বিএনপি নেতাদের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দিয়েছে। ভবিষ্যতেও মামলা ও হামলার হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তারা।

সংবাদ সম্মেলনে তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর নিরপেক্ষ তদন্ত, হামলার বিচার এবং জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ইয়াকুব হোসাইন বলেন, ঘটনার তদন্ত শেষে প্রকৃত সত্য উদঘাটনের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার