ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা ও শিক্ষার বিকল্প নেই — শামা ওবায়েদ


নগরকান্দা প্রতিনিধি photo নগরকান্দা প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৭-২০২৬ দুপুর ১:৩৭

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় অসচ্ছল নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু (এমপি) বলেছেন, "সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা ও শিক্ষার কোনো বিকল্প নেই। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে হলে তাদের খেলাধুলা, সংস্কৃতি চর্চা ও শিক্ষামুখী কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে।"

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় নগরকান্দা উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর আয়োজনে সেলাই মেশিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

শামা ওবায়েদ আরও বলেন, তরুণ প্রজন্মকে সুস্থ, সুন্দর ও দেশপ্রেমে উদ্বুদ্ধ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষা ও খেলাধুলার প্রসারে সবাইকে একযোগে কাজ করতে হবে। একটি মাদকমুক্ত, সচেতন ও মানবিক সমাজ গঠনে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সচেতনতাও গুরুত্বপূর্ণ। পাশাপাশি অসচ্ছল নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান আফরিন, উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী খন্দকার রাহাত ফেরদৌস, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুলসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপকারভোগীদের হাতে সেলাই মেশিন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ