ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পেকুয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা


পেকুয়া প্রতিনিধি photo পেকুয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৭-২০২৬ দুপুর ১:৩৯

কক্সবাজারের পেকুয়ায় যথাযোগ্য মর্যাদায় জুলাই স্মৃতির তাৎপর্য ও জুলাই শহীদ দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে পেকুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। তাঁদের রক্তের বিনিময়ে দেশের গণতন্ত্র, ন্যায়বিচার এবং মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন নতুন গতি পেয়েছে। শহীদদের আত্মদান জাতির জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রফিকুল ইসলামের সভাপতিত্বে সহকারী কমিশনার ভূমি নুরুল আখতার নিলয়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন 

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, মৎস কর্মকর্তা বুলবুল আহমদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, উপজেলা জামায়াতের আমির মাওলানা ইমতিয়াজ উদ্দিন, নুরুজ্জামান মঞ্জু, সাংবাদিক দেলোয়ার হোছাইন, সাংবাদিক বাহার উদ্দিন, ছাত্রপ্রতিনিধি হিরণ সরওয়ার সহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।বক্তারা বলেন, জুলাইয়ের আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন, তাঁদের অবদান কোনোদিন বিস্মৃত হওয়ার নয়। দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য তাঁরা সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন। তাঁদের সেই আত্মত্যাগ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তাঁরা আরও বলেন, জুলাই শহীদ দিবস শুধু শোক প্রকাশের দিন নয়, এটি আত্মত্যাগের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের প্রত্যয় পুনর্ব্যক্ত করার দিন। দেশপ্রেম, সততা, ন্যায়বোধ ও মানবিক মূল্যবোধকে ধারণ করে আগামী প্রজন্মকে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। একই সঙ্গে শহীদ পরিবারের সদস্যদের প্রতি রাষ্ট্র ও সমাজের দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বানও জানানো হয়।

আলোচনা সভায় শহীদ ওয়াসিম আকরামের পরিবার, জুলাই আন্দোলনে আহতরা,পেকুয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আনসারী, সাংবাদিক দিদার, সাংবাদিক এফ এম সুমন, সাংবাদিক সোহেল আজিম, সাংবাদিক ইউনুছসহ

বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। পরে শহীদের আত্মার মাগফিরাত কামনা, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত নেতৃবৃন্দ ও অংশগ্রহণকারীরা জুলাইয়ের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে একটি সুখী, সমৃদ্ধ, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এমএসএম / এমএসএম

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা