ঢাকা বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় 'জুলাই শহীদ দিবস' উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


ওমর ফারুক, আত্রাই photo ওমর ফারুক, আত্রাই
প্রকাশিত: ১৬-৭-২০২৬ দুপুর ১:৪৭
নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় 'জুলাই শহীদ দিবস' পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
 
​উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মনিরুজ্জামান। ​সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো: মনিরুজ্জামান বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়।
 
 শহীদদের এই অবদানকে চিরস্মরণীয় করে রাখতে আমাদের নিজ নিজ অবস্থান থেকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। তাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে এবং একটি জবাবদিহিমূলক সমাজ গঠনে উপজেলা প্রশাসন সর্বদা জনগণের পাশে থেকে কাজ করে যাবে।
 
​আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ খায়রুল আলম, আত্রাই থানার অফিসার ইনচার্জ মো. মাহবুব আলম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. মাকসুদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি.এম কামরুজ্জামান, প্রাণীসম্পদ অফিসার ডা. আবু আনাছ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক মো.  আব্দুল মান্নান সরদার প্রমুখ।  
 
​এ সময় উপস্থিত ছিলেন, আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি মো. রুহুল আমিন, সিনিয়র সহ-সভাপতি মো. মুজাহিদ খাঁন, সদস্য মোছা. রিমা খাতুনসহ  উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি।আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে মৎস্য শিল্পায়নের ব্যাপক সম্ভাবনা থাকা সত্বেও ৪৬ বছরেও গড়ে তোলা হয়নি

শেরপুরে বিপুল উৎসাহ-উদ্দীপনায় শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

‎কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ডা.গোলাম মারুফ

এসডিআই-এর উদ্যোগে চট্টগ্রামের চারটি শাখায় বন্যাদুর্গত ১,৬৫০ পরিবার ও সাধারণ মানুষের মাঝে ত্রাণ বিতরণ

শরণখোলায় স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু: নিথর দেহের পাশে কাঁদছিল দুই মাসের শিশু, চিরকুট উদ্ধার

আলফাডাঙ্গায় জুলাই শহিদ দিবস পালিত

জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার, গ্রেফতার ২

গজারিয়ায় ৪১নং গোসাইরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ শিক্ষার্থী পেলেন ট্যালেন্টপুল বৃত্তি

সুন্দরবনে মাছের নিরাপদ প্রজনন: চোরাশিকার ঠেকাতে ১০ খালের মুখ বন্ধ করল বন বিভাগ

জাতীয়করণের ৮ বছর পরও জনবল সংকটে ধুঁকছে কর্ণফুলী সরকারি কলেজ

মাদক সেবনে বাধা দেওয়ায় কবিরহাটে ব্যবসায়ী খুন

পত্নীতলায় নারী মাদক ব্যবসায়ী আটক

কাউখালীতে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত