নেত্রকোণায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় চালক নিহত
নেত্রকোণায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাক চালক নিহত হয়েছেন। নিহত চালক হচ্ছেন,মদন উপজেলার হাঁসকুড়ি গ্রামের মৃত সবুজ মিয়ার ছেলে রুবান মিয়া (৩১)। বৃহস্পতিবার সকালে নেত্রকোণা-ময়মনসিংহ সড়কের ইছবপুর এলাকায় এই দুর্ঘটনায় নিহত হয়।
শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম এ প্রতিনিধিকে জানান,সকালে নেত্রকোণা থেকে একটি ট্রাক ময়মনসিংহের দিকে যাচ্ছিল। অপরদিকে ময়মনসিংহ থেকে একটি ট্রাক নেত্রকোণা শহরের দিকে যাচ্ছিল। পথে নেত্রকোণা পূর্বধলা উপজেলার ইছবপুর এলাকায় পৌছলে ট্রাক দুইটি নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় একটি ট্রাকের চালক রুবান মিয়া গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে চালকের লাশ উদ্ধার করে পুলিশ।
পরিদর্শক আরোও জানান,লাশ থানায় রাখা আছে। ঘটনার পরপরই অপর ট্রাকের চালক পালিয়ে যান। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।
এমএসএম / এমএসএম
বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
টুঙ্গিপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়া
দুই হাত নেই, পায়ের আঙুলে লেখেন; দুঃখু মিয়ার পাশে দাঁড়াল নরসিংদীর ডিসি
ভাণ্ডারিয়ায় নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, জরিমানা ও সিলগালা
ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত
সুবর্ণচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুরো সবজি বাগান ধুলিস্যাৎ
উলিপুরে নিভৃত পল্লীতে শিক্ষার আলো ছড়াচ্ছে সাকসেস রেসিডেন্সিয়াল স্কুল
বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা
বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা
নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে
উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’