কাউখালীতে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত
পিরোজপুরের কাউখালী উপজেলায় মাদক বিরোধী সামাজিক আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে পিরোজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় এবং মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ-এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগের আহ্বায়ক ও সিনিয়র সাংবাদিক মো. মনিরুজ্জামান নাসিম আলী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসাদুজ্জামান।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ , মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগের প্রধান সমন্বয়কারী প্রফেসর মোঃ শাহ আলম, প্রভাষক মোঃ লুৎফর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি মোঃ রিয়াদ মাহমুদ সিকদার, সিনিয়র সাংবাদিক এনামুল হক, কাউখালী থানার ওসি (তদন্ত) এবাদ আলী, অ্যাডভোকেট কমল মুখার্জি, সুনন্দা সমাদ্দার, বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলম, শোয়েব সিদ্দিকী ও অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী পরিষদের জেলা সাধারন সম্পাদক সার্জেন্ট (অব.) মোঃ হাবিবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট মেহেদী হাসান, পজেটিভ পিরোজপুর এর সাধারন সম্পাদক সাংবাদিক জুবায়ের আল মামুন, জাতীয় সাংবাদিক সংস্থা পিরোজপুর জেলা শাখার সভাপতি হাসান মামুন, মানবিক পিরোজপুরের যুগ্ম সম্পাদক সাংবাদিক অমিত বিশ্বাস সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, মাদকাসক্তি সমাজ, বিশেষ করে যুবসমাজের জন্য একটি ভয়াবহ হুমকি। মাদকের বিস্তার রোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। তারা সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, জেলা প্রশাসনের উদ্যোগে পিরোজপুরে শুরু হওয়া মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর তারা গুরুত্বারোপ করেন।
পরে চিরাপাড়া বাজার কমিটির কার্যালয়ে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের অংশগ্রহণে আরেকটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শেষে কাউখালী উপজেলাসহ সমগ্র পিরোজপুরকে মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টা ও সর্বস্তরের সহযোগিতার আহ্বান জানানো হয়।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত