মাদক সেবনে বাধা দেওয়ায় কবিরহাটে ব্যবসায়ী খুন
নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নে আরশাদ হোসেন আকা (২২) নামের এক মাদক সেবির ছুরিকাঘাতে ফারুক হোসেন শহীদ (৫০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় লোকজন আকা ও তার সহযোগী আকাশকে (২৪) গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করেছে।
বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে চৌমুহনী চৌরাস্তা এলাকায় অ্যাম্বুলেন্স এর মধ্যে মারা যান শহীদ।
নিহত শহীদ উত্তর সুন্দলপুর এলাকার শহীদ মিস্ত্রির নতুন বাড়ির চৌধুরী মিয়ার ছেলে। তিনি স্থানীয় তেতুলতলা বাজারে ফার্নিচারের ব্যবসা করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে মাদক সেবন করতে নিষেধ করায় আরশাদ হোসেন আকা ইট দিয়ে পিটিয়ে তার বাবা আমিন মিয়ার মাথা ফাটিয়ে দেয়। পরে এলাকাবাসী আহত ব্যক্তিকে উদ্ধার করে। এই ঘটনায় ব্যবসায়ী শহীদ আকাকে মাদক সেবন থেকে বিরত থেকে এলাকা ছাড়ার জন্য বলেন। এতে ক্ষিপ্ত হয়ে উঠে আকা বুধবার বিকেল থেকে ধারালো অস্ত্র নিয়ে বিভিন্ন স্থানে শহীদকে খুঁজতে থাকে সে।
বুধবার রাত ১১ টার দিকে তেতুলতলা বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে পার্শ্ববর্তী পল্লী বিদ্যুৎ সাব স্টেশনের সামনে যান শহীদ। পরে সেখানের একটি স্থানীয় একজনের সাথে বসে কথা বলছিলেন তিনি। এসময় পিছন থেকে ধারালো ছুরি নিয়ে কোমরের ডান পাশের অংশে আঘাত করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আকা ও তার সহযোগীকে আটক করে গণপিটুনি দেয়। আহত শহীদকে উদ্ধার করে প্রথমে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে নোয়াখালী জেনারেল হাসপাতাল এবং শারীরিক অবস্থার অবনতি হলে সব শেষ ঢাকা নেওয়ার পথে চৌমুহনী চৌরাস্তায় মারা যান তিনি। গণপিটুনিতে আহত দুজনকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া জানান, নিহতের মৃতদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। হত্যাকারীসহ দুজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন