ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

এসডিআই-এর উদ্যোগে চট্টগ্রামের চারটি শাখায় বন্যাদুর্গত ১,৬৫০ পরিবার ও সাধারণ মানুষের মাঝে ত্রাণ বিতরণ


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ১৬-৭-২০২৬ দুপুর ২:৪৩

টানা অতি বৃষ্টিপাত ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে উন্নয়ন সংস্থা সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস (এসডিআই)। সংস্থাটির উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালী, নাপোড়া, পেকুয়া ও চকরিয়া সদর শাখার মাধ্যমে বন্যাদুর্গত সদস্য ও সাধারণ মানুষের মাঝে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
ত্রাণ বিতরণ কর্মসূচির আওতায় বাঁশখালী শাখায় ২৫০ জন, নাপোড়া শাখায় ৫০০ জন, পেকুয়া শাখায় ৪৫০ জন এবং চকরিয়া সদর শাখায় ৪৫০ জনসহ মোট ১,৬৫০ জন সদস্য ও সাধারণ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

প্রতিটি ত্রাণ প্যাকেটে ছিল ৪ কেজি চাল, ১ কেজি চিড়া, ৫০০ গ্রাম মসুর ডাল, ১ কেজি লবণ, ১ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু এবং ৫০০ গ্রাম ভোজ্য তেল।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন এসডিআই-এর চট্টগ্রাম জোনের জোনাল ম্যানেজার জনাব মিলন মিয়া, আঞ্চলিক ব্যবস্থাপক জনাব সালেহ আহাম্মদ টুটুল এবং সংশ্লিষ্ট শাখার ব্যবস্থাপকবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্বের অংশ। এসডিআই সবসময় মানবিক কার্যক্রমকে গুরুত্ব দিয়ে আসছে এবং ভবিষ্যতেও অসহায় ও দুর্যোগকবলিত মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে।
এসডিআই কর্তৃপক্ষ জানায়, মানবতার সেবায় সংস্থাটি অতীতের মতো বর্তমানেও মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও দুর্যোগসহ যেকোনো সংকটময় সময়ে সহায়তা অব্যাহত থাকবে। পাশাপাশি তারা এ ধরনের মানবিক উদ্যোগ সফল করতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

এমএসএম / এমএসএম

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’